নরসিংদীতে ১৩৩ হারানো মোবাইল ফোন উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর
নরসিংদীতে হারিয়ে যাওয়া ১৩৩টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ।
মঙ্গলবার নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে উদ্ধার করা মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার মো. আবদুল্লাহ-আল-ফারুক, বিপিএম-সেবা।
জেলা পুলিশের এলআইসি শাখাসহ জেলার সাতটি থানার সমন্বিত প্রচেষ্টায় বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বিভিন্ন সময়ে মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় ভুক্তভোগীরা জেলার বিভিন্ন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এসব জিডির ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় বিভিন্ন ব্র্যান্ডের মোট ১৩৩টি মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়।
দীর্ঘ প্রচেষ্টার পর হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে সন্তোষ ও আনন্দ প্রকাশ করেন মালিকরা। এ সময় তারা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান।
নরসিংদী জেলা পুলিশ জানায়, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা ও অপরাধ দমনের পাশাপাশি নাগরিকদের হারানো সম্পদ উদ্ধারে পুলিশ সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
এমএসএম / এমএসএম
ভিডিও কন্টেন তৈরীর আড়ালে চাঁদাবাজী, ব্লাকমেইল, পর্নোগ্রাফি মামলায় মামুন গ্রেফতার
শ্যামনগরে দুর্যোগ প্রতিরোধী সম্প্রদায় স্থাপন প্রকল্প-২ এর প্রজেক্ট ইনসেপশন মিটিং অনুষ্ঠিত
শেরপুর সদরে পাগলা কুকুরের তাণ্ডব: নারী-শিশুসহ অন্তত ৮০ জন আহত, হাসপাতালে ভর্তি
তরুণদের মাঠে ফেরাতে সাঘাটায় সানরাইজ ক্লাবের প্রশংসনীয় উদ্যোগ
স্বাধীনতার ৫৫ বছরেও মেলেনি একটি সরকারি স্কুল: চরম অবহেলায় দুর্গম বড়থলির পাঠদান
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘিরে রায়গঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
রাণীনগরে সোনালী ধানের সুবাস: আমনের বাম্পার ফলনে মাঠে মাঠে কাটার উৎসব
লোহাগাড়ায় খালের গতিপথ বদলে বালু উত্তোলন ও পাহাড় কাটার দায়ে ৬ জনের বিরুদ্ধে মামলা
খালিয়াজুরীতে ধনু নদে চাঁদা আদায়ের অভিযোগে অভিযান, নৌকা জব্দ
বেনাপোল কাস্টমসে পরীক্ষণ ফাইল জিম্মি করে ঘুস দাবির অভিযোগ!
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১,১৭০ পিস ইয়াবাসহ ২০ মামলার আসামি রাজুসহ গ্রেপ্তার-৩
নরসিংদীতে ১৩৩ হারানো মোবাইল ফোন উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর
ভিডিও কন্টেন তৈরীর আড়ালে চাঁদাবাজী, ব্লাকমেইল, পর্নোগ্রাফি মামলায় মামুন গ্রেফতার
Link Copied