ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

খালিয়াজুরীতে ধনু নদে চাঁদা আদায়ের অভিযোগে অভিযান, নৌকা জব্দ


মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ৪-১১-২০২৬ দুপুর ১২:৪০

নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার পাশ দিয়ে বয়ে যাওয়া ধনু নদে চলাচলকারী বাল্কহেড, কার্গোসহ ছোট-বড় যাত্রী ও মালবাহী নৌযান থেকে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় জনমনে আলোচনা-সমালোচনা সৃষ্টি হলে নড়েচড়ে বসে উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে চাঁদা আদায়ে ব্যবহৃত একটি নৌকা জব্দ করেছে প্রশাসন।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামানের নেতৃত্বে ধনু নদে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলার মেন্দিপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের পূর্ব পাশে নদীতে নৌকাযোগে বিভিন্ন নৌযান থেকে চাঁদা আদায়ের সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যক্তিরা নৌকা থেকে লাফিয়ে পালিয়ে যান। এ সময় চাঁদা আদায়ে ব্যবহৃত নৌকাটি জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান জানান, অভিযান চলাকালে জগন্নাথপুর গ্রামের পূর্ব পাশে নৌকাযোগে চাঁদা উত্তোলনের সময় সংশ্লিষ্ট ব্যক্তিদের ধাওয়া করা হলে তাঁরা নৌকা থেকে লাফিয়ে পালিয়ে যান। এ সময় তাঁদের ব্যবহৃত নৌকাটি জব্দ করা হয়। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

তিনি আরও বলেন, ধনু নদে মালামালবাহী কার্গো, বাল্কহেডসহ ছোট-বড় বিভিন্ন নৌযান থেকে চাঁদা আদায় বন্ধে উপজেলা প্রশাসন দৃঢ়প্রতিজ্ঞ। কোনোভাবেই নদীপথে এ ধরনের কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না। নদীপথকে চাঁদামুক্ত করতে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

ইউএনও জানান, জব্দ করা নৌকাটি আগামীকাল (৫ নভেম্বর) সর্বসাধারণের উপস্থিতিতে উন্মুক্ত নিলামে বিক্রি করা হবে এবং নিলামলব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। নদীপথে চাঁদাবাজদের শনাক্ত করে আইনের আওতায় আনতেই এ অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে খালিয়াজুরী অংশের নৌপথ চাঁদাবাজমুক্ত করা হবে।

এমএসএম / এমএসএম

ভিডিও কন্টেন তৈরীর আড়ালে চাঁদাবাজী, ব্লাকমেইল, পর্নোগ্রাফি মামলায় মামুন গ্রেফতার

শ্যামনগরে দুর্যোগ প্রতিরোধী সম্প্রদায় স্থাপন প্রকল্প-২ এর প্রজেক্ট ইনসেপশন মিটিং অনুষ্ঠিত

শেরপুর সদরে পাগলা কুকুরের তাণ্ডব: নারী-শিশুসহ অন্তত ৮০ জন আহত, হাসপাতালে ভর্তি

তরুণদের মাঠে ফেরাতে সাঘাটায় সানরাইজ ক্লাবের প্রশংসনীয় উদ্যোগ

স্বাধীনতার ৫৫ বছরেও মেলেনি একটি সরকারি স্কুল: চরম অবহেলায় দুর্গম বড়থলির পাঠদান

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘিরে রায়গঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রাণীনগরে সোনালী ধানের সুবাস: আমনের বাম্পার ফলনে মাঠে মাঠে কাটার উৎসব

লোহাগাড়ায় খালের গতিপথ বদলে বালু উত্তোলন ও পাহাড় কাটার দায়ে ৬ জনের বিরুদ্ধে মামলা

খালিয়াজুরীতে ধনু নদে চাঁদা আদায়ের অভিযোগে অভিযান, নৌকা জব্দ

বেনাপোল কাস্টমসে পরীক্ষণ ফাইল জিম্মি করে ঘুস দাবির অভিযোগ!

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১,১৭০ পিস ইয়াবাসহ ২০ মামলার আসামি রাজুসহ গ্রেপ্তার-৩

নরসিংদীতে ১৩৩ হারানো মোবাইল ফোন উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর

ভিডিও কন্টেন তৈরীর আড়ালে চাঁদাবাজী, ব্লাকমেইল, পর্নোগ্রাফি মামলায় মামুন গ্রেফতার