ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

রাণীনগরে সোনালী ধানের সুবাস: আমনের বাম্পার ফলনে মাঠে মাঠে কাটার উৎসব


রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি photo রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ৪-১১-২০২৬ দুপুর ১২:৪৪

নওগাঁর রাণীনগর উপজেলার আটটি ইউনিয়নের দিগন্তজোড়া ফসলের মাঠে এখন আগাম পাকা রোপা-আমন ধানের সুবাস বইছে। যতদূর চোখ যায়, সোনালী ধানের শীষে রঙিন হয়ে উঠেছে গ্রামীণ জনপদ। কৃষকের নিরলস পরিশ্রমে চলতি মৌসুমে আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা তৈরি হয়েছে। শেষ মুহূর্তে ফসলে বড় ধরনের কোনো রোগবালাই না থাকায় কৃষকদের মুখে ফুটেছে আনন্দের হাসি; মাঠজুড়ে শুরু হয়েছে আগাম পাকা ধান কাটা ও মাড়াইয়ের উৎসব।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ১৯ হাজার ৭০ হেক্টর জমিতে রোপা-আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে মিরাট, গোনা ও সদর ইউনিয়নের কিছু নিচু জমিতে বন্যার পানি জমে থাকায় কিছুটা কম জমিতে আবাদ হলেও শেষ পর্যন্ত প্রায় সাড়ে ১৮ হাজার হেক্টর জমিতে ধান চাষ সম্পন্ন হয়েছে।

অনুকূল আবহাওয়ার পাশাপাশি আধুনিক সেচ ব্যবস্থার সুফল পেয়েছেন স্থানীয় চাষিরা। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) ২৫৭টি গভীর নলকূপ, ২০৮টি বিদ্যুৎচালিত ব্যক্তিগত পাম্প এবং নদী থেকে পানি উত্তোলনের জন্য ৪০টি এলএলপি পাম্পের মাধ্যমে জমিতে নিরবচ্ছিন্ন সেচ দেওয়া সম্ভব হয়েছে। এ ছাড়া যথাসময়ে চারা রোপণ এবং সারের কোনো সংকট না থাকায় ফসলের গুণগত মান সন্তোষজনক হয়েছে।

উপজেলার একডালা ইউনিয়নের ঘোলাপুকুর গ্রামের কৃষক মো. আনিছার রহমান প্রামাণিক জানান, তিনি এবার ১৯ বিঘা জমিতে আগাম জাতের ব্রি ধান-৯০ চাষ করেছেন। ধান পেকে যাওয়ায় ইতোমধ্যে কাটার কাজ শুরু করেছেন। আবহাওয়া ভালো থাকায় মাঠেই ধান ও খড় শুকিয়ে নেওয়া হচ্ছে, যা দ্রুতই খলিয়ানে তুলে মাড়াই করা হবে। ভালো ফলন পেয়ে এবার লাভের আশা করছেন তিনি।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছা. মোস্তাকিমা খাতুন জানান, আকস্মিক বন্যার কারণে সামান্য কিছু জমিতে লক্ষ্যমাত্রা পূরণ না হলেও সার্বিক ফলন আশাব্যঞ্জক। কৃষি বিভাগ থেকে কৃষকদের সুষম সার ব্যবহার, সঠিক সময়ে চারা রোপণ এবং আগাম জাতের ধান চাষে উদ্বুদ্ধ করতে নিয়মিত উঠান বৈঠক ও মাঠ পরিদর্শন করা হয়েছে। আগাম জাতের ধান কাটার পরপরই যেন কৃষকরা জমিতে সরিষা ও আলু আবাদ করতে পারেন, সেই পরিকল্পনায় এ উদ্যোগ নেওয়া হয়। অনুকূল আবহাওয়ায় এবার রাণীনগরে রোপা-আমনের প্রত্যাশিত বাম্পার ফলন অর্জিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এমএসএম / এমএসএম

ভিডিও কন্টেন তৈরীর আড়ালে চাঁদাবাজী, ব্লাকমেইল, পর্নোগ্রাফি মামলায় মামুন গ্রেফতার

শ্যামনগরে দুর্যোগ প্রতিরোধী সম্প্রদায় স্থাপন প্রকল্প-২ এর প্রজেক্ট ইনসেপশন মিটিং অনুষ্ঠিত

শেরপুর সদরে পাগলা কুকুরের তাণ্ডব: নারী-শিশুসহ অন্তত ৮০ জন আহত, হাসপাতালে ভর্তি

তরুণদের মাঠে ফেরাতে সাঘাটায় সানরাইজ ক্লাবের প্রশংসনীয় উদ্যোগ

স্বাধীনতার ৫৫ বছরেও মেলেনি একটি সরকারি স্কুল: চরম অবহেলায় দুর্গম বড়থলির পাঠদান

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘিরে রায়গঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রাণীনগরে সোনালী ধানের সুবাস: আমনের বাম্পার ফলনে মাঠে মাঠে কাটার উৎসব

লোহাগাড়ায় খালের গতিপথ বদলে বালু উত্তোলন ও পাহাড় কাটার দায়ে ৬ জনের বিরুদ্ধে মামলা

খালিয়াজুরীতে ধনু নদে চাঁদা আদায়ের অভিযোগে অভিযান, নৌকা জব্দ

বেনাপোল কাস্টমসে পরীক্ষণ ফাইল জিম্মি করে ঘুস দাবির অভিযোগ!

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১,১৭০ পিস ইয়াবাসহ ২০ মামলার আসামি রাজুসহ গ্রেপ্তার-৩

নরসিংদীতে ১৩৩ হারানো মোবাইল ফোন উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর

ভিডিও কন্টেন তৈরীর আড়ালে চাঁদাবাজী, ব্লাকমেইল, পর্নোগ্রাফি মামলায় মামুন গ্রেফতার