ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

প্রাণিসম্পদ অধিদপ্তর

তথ্য চাওয়ায় সাংবাদিকের উপর হামলা


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৪-১০-২০২১ রাত ৯:৩৮

প্রাণিসম্পদ অধিদপ্তরের ‘প্রাণিসম্পদ অধিদপ্তরের সক্ষমতা জোরদারকরণ প্রকল্পের’ প্রকল্প পরিচালক ডা. মো. এমদাদুল হক তালুকদার এর কাছে প্রকল্পের তথ্য সংগ্রহে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন দৈনিক সকালের সময় পত্রিকার প্রতিবেদক মো. সাজেদুর রহমান ও ফটোসাংবাদিক এস এম আর শহীদ। এসময় তাদেরকে বহিরাগতদের দিয়ে প্রাণনাশের হুমকিও দেয়া হয়। এ বিষয়ে তেজগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। 

অভিযোগ সূত্রে জানা যায়, দৈনিক সকালের সময় পত্রিকার প্রতিবেদক মো. সাজেদুর রহমান ও ফটোসাংবাদিক এস এম আর শহীদ ‘প্রাণিসম্পদ অধিদপ্তরের সক্ষমতা জোরদারকরণ প্রকল্পের’ প্রকল্প পরিচালক ডা. মো. এমদাদুল হক তালুকদার এর কাছে প্রকল্পের তথ্য সংগ্রহের উদ্দেশ্যে দেখা করতে যায়।অনুমতি নিয়ে প্রকল্প পরিচালকের রুমে ঢোকে তারা। এরপর প্রকল্প সম্পর্কে জানতে বিভিন্ন প্রশ্ন করার এক পর্যায়ে প্রকল্প পরিচালক উত্তেজিত হয়ে মারমুখী আচরণ করে। এ সময় প্রকল্প পরিচালকের রুমে বহিরাগত দুইজন লোক অবস্থান করছিল। তারা সাংবাদিকদের উপর উত্তেজিত হয়ে মারমুখী হয়ে ওঠে। সাংবাদিকরা তাদের পরিচয় জানতে চাইলে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং সাংবাদিকদের প্রাণনাশের হুমকি দেয়। 

এরই পরিপ্রেক্ষিতে তেজগাঁও থানায় ‘প্রাণিসম্পদ অধিদপ্তরের সক্ষমতা জোরদারকরণ প্রকল্পের’ প্রকল্প পরিচালক ডা. মো. এমদাদুল হক তালুকদার ও অজ্ঞাতনামা দু’জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে সাংবাদিকদের উপর অতর্কিত হামলার কথা উল্লেখ করা হয় এবং থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অভিযোগটি তদন্ত করে দেখা হবে বলে আশ্বস্ত করেন।এ বিষয়ে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. শেখ আজিজুর রহমান সকালের সময়কে বলেন, ঘটনাটি অত্যন্ত ন্যাক্কারজনক। সাংবাদিকদের সাথে এরকম আচরণ কোনভাবেই কাম্য নয়। এ বিষয়ে আমি আমার অধিদপ্তরের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।

এমএসএম / এমএসএম

জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত মহাসচিবকে বরণ ও নতুন প্রধান কার্যালয় উদ্বোধন

ডিএমপির এক পুলিশ কর্মকর্তার নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার

অগ্নি দুর্ঘটনা মোকাবিলায় রেসপন্স টাইম কমাতে হবে: বিমানমন্ত্রী

বিশ্ব বসতি দিবস ২০২৬ উপলক্ষে ঢাকায় র‍্যালি অনুষ্ঠিত

ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন কমিটি আসতে পারে শিগগিরই, আলোচনায় যারা

রামপুরায় অস্ত্রসহ তালিকাভুক্ত সন্ত্রাসী ‘পিচ্চি আল-আমিন’ ও সহযোগীসহ ৬ জন গ্রেপ্তার

গুলিবিদ্ধ ছাত্রদল নেতা মিরাজের সুস্থতা কামনা ও বিচারের দাবিতে কর্মী-সমর্থকদের মিছিল

অক্টোবর সার্ভিস ২০২৬ উপলক্ষে লায়ন্স জেলা ৩১৫ বি-১ এর বর্ণাঢ্য গ্র্যান্ড র‍্যালি অনুষ্ঠিত

তৌফিক ইমরোজ খালিদির মৃত্যুতে জিএম কাদেরের গভীর শোক

প্রফেসর কর্নেল অব: ডা. শহীদুল্লাহ স্যারকে সংবর্ধনা ও "হোমিওপ্যাথিক চিকিৎসায় ক্যান্সার মুক্ত হয়" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

উত্তরা ১২ নম্বর সেক্টরে বিশ্ব প্রবীণ দিবসে আলোচনা সভা, প্রবীণদের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ

রাজধানীর মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ চাঞ্চল্যকর হত্যা, প্রধান আসামির মাহমুদ হাসান মাহিনকে জামিন

প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানে ইস্পাহানি-বিবিডিএনের সমঝোতা