ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

শ্যামনগরে দুর্যোগ প্রতিরোধী সম্প্রদায় স্থাপন প্রকল্প-২ এর প্রজেক্ট ইনসেপশন মিটিং অনুষ্ঠিত


 আসাদুজ্জামান লিটন, শ্যামনগর  photo আসাদুজ্জামান লিটন, শ্যামনগর
প্রকাশিত: ৪-১১-২০২৬ দুপুর ১২:৫৬

সাতক্ষীরার উপকূলীয় শ্যামনগর উপজেলায় ‘দুর্যোগ প্রতিরোধী সম্প্রদায় স্থাপন (ইডিআরসিএস) প্রকল্প-২’-এর প্রজেক্ট ইনসেপশন মিটিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর ২০২৬) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। নবলোক পরিষদ ও অ্যাক্সেস বাংলাদেশ ফাউন্ডেশনের যৌথ বাস্তবায়নে আয়োজিত এ প্রকল্পে পৃষ্ঠপোষকতা করছে সিবিএম গ্লোবাল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জামান কনক।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ওলিউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিয়ারাজ হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সারিদবীন সফিক, উপজেলা ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) কর্মকর্তা প্রণব বিশ্বাস, শ্যামনগর থানার উপ-পরিদর্শক (এসআই) বিপ্লব হোসেন, আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ বাবু এবং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নজরুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জামান কনক বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে শ্যামনগর দেশের অন্যতম দুর্যোগপ্রবণ উপকূলীয় এলাকা। এখানে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় প্রতিবন্ধী ব্যক্তি ও প্রান্তিক ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে দুর্যোগ প্রতিরোধী সম্প্রদায় গড়ে তোলার প্রয়াস অত্যন্ত সময়োপযোগী। এ প্রকল্প তৃণমূলের জনগোষ্ঠীর নিজস্ব সক্ষমতা ও প্রস্তুতি জোরদারে কার্যকর ভূমিকা রাখবে।

বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, সমন্বিত পরিকল্পনা ও কার্যকর বাস্তবায়নের মাধ্যমে এ প্রকল্প উপকূলীয় প্রান্তিক মানুষের প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি ও ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনতে সক্ষম হবে।

এমএসএম / এমএসএম

ভিডিও কন্টেন তৈরীর আড়ালে চাঁদাবাজী, ব্লাকমেইল, পর্নোগ্রাফি মামলায় মামুন গ্রেফতার

শ্যামনগরে দুর্যোগ প্রতিরোধী সম্প্রদায় স্থাপন প্রকল্প-২ এর প্রজেক্ট ইনসেপশন মিটিং অনুষ্ঠিত

শেরপুর সদরে পাগলা কুকুরের তাণ্ডব: নারী-শিশুসহ অন্তত ৮০ জন আহত, হাসপাতালে ভর্তি

তরুণদের মাঠে ফেরাতে সাঘাটায় সানরাইজ ক্লাবের প্রশংসনীয় উদ্যোগ

স্বাধীনতার ৫৫ বছরেও মেলেনি একটি সরকারি স্কুল: চরম অবহেলায় দুর্গম বড়থলির পাঠদান

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘিরে রায়গঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রাণীনগরে সোনালী ধানের সুবাস: আমনের বাম্পার ফলনে মাঠে মাঠে কাটার উৎসব

লোহাগাড়ায় খালের গতিপথ বদলে বালু উত্তোলন ও পাহাড় কাটার দায়ে ৬ জনের বিরুদ্ধে মামলা

খালিয়াজুরীতে ধনু নদে চাঁদা আদায়ের অভিযোগে অভিযান, নৌকা জব্দ

বেনাপোল কাস্টমসে পরীক্ষণ ফাইল জিম্মি করে ঘুস দাবির অভিযোগ!

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১,১৭০ পিস ইয়াবাসহ ২০ মামলার আসামি রাজুসহ গ্রেপ্তার-৩

নরসিংদীতে ১৩৩ হারানো মোবাইল ফোন উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর

ভিডিও কন্টেন তৈরীর আড়ালে চাঁদাবাজী, ব্লাকমেইল, পর্নোগ্রাফি মামলায় মামুন গ্রেফতার