ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

ধুনট থানার ওসি আতিকুলকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ: স্থানীয়দের নিরপেক্ষ তদন্তের দাবি


রবিউল ইসলাম রবি,  ধুনট  photo রবিউল ইসলাম রবি, ধুনট
প্রকাশিত: ৪-১১-২০২৬ দুপুর ২:৫

বগুড়ার ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, স্বার্থে আঘাত লাগা ও ব্যক্তিগত আক্রোশের জেরে একটি অসাধু মহল তাঁর বিরুদ্ধে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। তবে সাধারণ মানুষের মতে, অপপ্রচার ছাপিয়ে অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ওসি আতিকুল ইসলামের ভূমিকা দৃশ্যমান। একই সঙ্গে এসব অপপ্রচারের নেপথ্যে থাকা কারণ খতিয়ে দেখতে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ৭ ডিসেম্বর ধুনট থানায় যোগদানের পর থেকেই আইনশৃঙ্খলার উন্নয়ন এবং অপরাধীদের আইনের আওতায় আনতে কঠোর অবস্থান নেন ওসি মো. আতিকুল ইসলাম। তাঁর সময়কালে ধুনট বাজারে ‘মাসুদ টেলিকম’-এ প্রায় ৩৫ লাখ টাকা মূল্যের মোবাইল চুরির চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদ্‌ঘাটন, আন্তজেলা চোরচক্রের আট সদস্যকে গ্রেপ্তার ও মালামাল উদ্ধার করে ব্যাপক প্রশংসা কুড়ান তিনি। এই পেশাগত সাফল্যের স্বীকৃতি হিসেবে বগুড়া জেলা পুলিশ সুপারের কাছ থেকে তিনি বিশেষ সম্মাননা ক্রেস্টও লাভ করেন। এর আগে তিনি রাজশাহীর দুর্গাপুর থানার ওসি হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

এদিকে থানায় যোগদানের পর পরিচালিত মাদকবিরোধী অভিযানের পরিসংখ্যান তুলে ধরে ওসি আতিকুল ইসলাম জানান, এ পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৭টি মামলায় ৮৪ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে আরও ২৯ জনকে। এসব অভিযানে ৯০৩ পিস ইয়াবা, ৩৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১৮ কেজি ৯৬০ গ্রাম গাঁজা ও ২১ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে ওসি আতিকুল ইসলাম বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে মাদক, চুরি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করায় একটি কায়েমি স্বার্থান্বেষী গোষ্ঠী কোণঠাসা হয়ে পড়েছে। নিজেদের অসৎ উদ্দেশ্য হাসিল করতে না পেরে তারা মনগড়া ও ভিত্তিহীন তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, এর আগেও বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ এবং ওসি আতিকুল ইসলামকে জড়িয়ে একই ধরনের ভিত্তিহীন তথ্য ছড়ানো হয়েছিল। কোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ থাকলে তা যাচাই না করে সামাজিক মাধ্যমে একতরফা প্রচার চালানো অনুচিত। সচেতন মহলের মতে, সত্যতা যাচাইয়ের জন্য যথাযথ তদন্ত হওয়া দরকার, যাতে অপরাধ দমন কার্যক্রমে পুলিশ বাহিনীর মনোবল অক্ষুণ্ণ থাকে।

এমএসএম / এমএসএম

সাভারে শ্রমিকদের তাণ্ডব, সাংবাদিক-পুলিশসহ আহত ১০

সাভারে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র

টঙ্গীতে শিল্পাঞ্চলের নিরাপত্তা ও বিশৃঙ্খলা প্রতিরোধে বিএনপির সতর্ক অবস্থান

জমি লিখে নিয়ে বৃদ্ধ পিতাকে গাছের নিচে ফেলে দিল সন্তানেরা

তাড়াশে লক্ষ টাকার সরকারি গাছ কেটে নিলেন দুই প্রভাবশালী

নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মানোন্নয়নে ব্যবস্থাপনা কমিটির সভা

কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কাঁঠালবাড়ী ও হলোখানায় জে এফ এগ্রোর উদ্যোগে বীজ ব্যবসায়ী ও কৃষকদের মতবিনিময় সভা

শালিখায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে উপজেলা বিএনপির প্রস্তুতি সভা

ধুনট থানার ওসি আতিকুলকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ: স্থানীয়দের নিরপেক্ষ তদন্তের দাবি

ভিডিও কন্টেন তৈরীর আড়ালে চাঁদাবাজী, ব্লাকমেইল, পর্নোগ্রাফি মামলায় মামুন গ্রেফতার

শ্যামনগরে দুর্যোগ প্রতিরোধী সম্প্রদায় স্থাপন প্রকল্প-২ এর প্রজেক্ট ইনসেপশন মিটিং অনুষ্ঠিত

শেরপুর সদরে পাগলা কুকুরের তাণ্ডব: নারী-শিশুসহ অন্তত ৮০ জন আহত, হাসপাতালে ভর্তি