শালিখায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে উপজেলা বিএনপির প্রস্তুতি সভা
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে মাগুরার শালিখায় প্রস্তুতিমূলক আলোচনা সভা করেছে উপজেলা বিএনপি। বুধবার (৪ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় শালিখা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মোজাফফর হোসেন টুকুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মাগুরা জেলা বিএনপির সদস্য মো. মনিরুজ্জামান চকলেট, উপজেলা যুবদলের সাবেক সদস্যসচিব মুন্সী নয়নুজ্জামান নয়ন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জাহিদুর রহমান, বিএনপি নেতা রেজাউল ইসলাম রেজা ঢালী এবং উপজেলা জাসাসের সদস্যসচিব শহিদুজ্জামান চাঁদসহ স্থানীয় বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ঐতিহাসিক ৭ নভেম্বরের সিপাহি-জনতার ঐক্যবদ্ধ বিপ্লব দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সুসংহত করেছিল। এই ঐতিহাসিক দিবসের চেতনা ও তাৎপর্য বর্তমান তরুণ ও নতুন প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরতে হবে। দিবসটি যথাযোগ্য মর্যাদা, শৃঙ্খলা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের জন্য সব স্তরের দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। এ সময় কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সংগতি রেখে স্থানীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি সফল বাস্তবায়নের রূপরেখা চূড়ান্ত করা হয়।
এমএসএম / এমএসএম
সাভারে শ্রমিকদের তাণ্ডব, সাংবাদিক-পুলিশসহ আহত ১০
সাভারে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র
টঙ্গীতে শিল্পাঞ্চলের নিরাপত্তা ও বিশৃঙ্খলা প্রতিরোধে বিএনপির সতর্ক অবস্থান
জমি লিখে নিয়ে বৃদ্ধ পিতাকে গাছের নিচে ফেলে দিল সন্তানেরা
তাড়াশে লক্ষ টাকার সরকারি গাছ কেটে নিলেন দুই প্রভাবশালী
নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মানোন্নয়নে ব্যবস্থাপনা কমিটির সভা
কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
কাঁঠালবাড়ী ও হলোখানায় জে এফ এগ্রোর উদ্যোগে বীজ ব্যবসায়ী ও কৃষকদের মতবিনিময় সভা
শালিখায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে উপজেলা বিএনপির প্রস্তুতি সভা
ধুনট থানার ওসি আতিকুলকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ: স্থানীয়দের নিরপেক্ষ তদন্তের দাবি
ভিডিও কন্টেন তৈরীর আড়ালে চাঁদাবাজী, ব্লাকমেইল, পর্নোগ্রাফি মামলায় মামুন গ্রেফতার
শ্যামনগরে দুর্যোগ প্রতিরোধী সম্প্রদায় স্থাপন প্রকল্প-২ এর প্রজেক্ট ইনসেপশন মিটিং অনুষ্ঠিত