চৌগাছায় স্বামীকে তালাক দেওয়ায় গৃহবধূর শরীর ব্লেড দিয়ে ক্ষতবিক্ষত করার অভিযোগ
যশোরের চৌগাছার সীমান্তবর্তী আন্দুলিয়া গ্রামে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের হামলায় মারাত্মক জখম হয়েছেন এক সন্তানের জননী মরিয়ম বেগম। মঙ্গলবার রাত ১০টার দিকে বাবার বাড়িতে তিনি হামলার শিকার হন। তাঁর অভিযোগ, স্বামীকে তালাক দেওয়ায় তাঁর প্রবাসী স্বামীর সন্ত্রাসী বাহিনী তাঁর ওপর হামলা চালিয়ে হত্যার উদ্দেশ্যে ব্লেড দিয়ে সমস্ত শরীর কেটে ক্ষতবিক্ষত করেছে। মরিয়ম বেগম উপজেলার ছোট আন্দুলিয়া গ্রামের হযরত আলী টিটোর মেয়ে।
ভুক্তভোগী মরিয়ম বেগম জানান, ৬-৭ বছর আগে সীমান্তসংলগ্ন দৌলতপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে আলম শাহারিয়া ওরফে শুভর সাথে তাঁর বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাঁদের একটি কন্যাসন্তান রয়েছে। প্রায় চার বছর আগে তাঁর স্বামী শুভ মালয়েশিয়ায় পাড়ি জমান। স্বামী বিদেশ যাওয়ার পর শ্বশুর আব্দুর রহিম প্রায়ই তাঁকে কুপ্রস্তাব দিতে থাকেন। বিষয়টি তিনি স্বামী শুভকে জানালেও তিনি তাতে কর্ণপাত করেননি। একপর্যায়ে বাধ্য হয়ে মরিয়ম স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়ি ছোট আন্দুলিয়া গ্রামে চলে আসেন। সেখান থেকে তিনি স্বামীকে জানান, শুভ দেশে না ফেরা পর্যন্ত তিনি আর ওই বাড়িতে যাবেন না। এ নিয়ে স্বামীর সাথে তাঁর বাকবিতণ্ডা হয়। পরবর্তীতে মরিয়ম স্বামীকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নেন এবং চার দিন আগে স্বামী শুভকে তালাক দিয়ে সন্তানসহ বাবার বাড়িতেই অবস্থান করছিলেন।
মরিয়ম বেগম অভিযোগ করে বলেন, মঙ্গলবার রাত ১০টার দিকে তিনি প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘরের বাইরে এলে ওত পেতে থাকা চারজন ব্যক্তি তাঁকে জাপটে ধরে বাড়ির পেছনে নিয়ে যায়। সেখানে মুখোশধারী হামলাকারীরা ব্লেড দিয়ে তাঁর শরীরের বিভিন্ন স্থানে কেটে ক্ষতবিক্ষত করে। তিনি আরও জানান, এক ব্যক্তি তাঁর মুখ চেপে ধরে রাখে, অন্যজন ব্লেড দিয়ে আঘাত করে এবং আরেকজন বিদেশে থাকা সাবেক স্বামীর সঙ্গে মুঠোফোনে কথা বলছিল। নির্যাতন শেষে হামলাকারীরা তাঁকে ফেলে রেখে পালিয়ে যায়। পরে তাঁর চিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
গ্রামের ইউপি সদস্য মহিদুল ইসলাম জানান, জরুরি কাজে তিনি এলাকার বাইরে থাকলেও রাতেই মেয়েটির ওপর হামলার খবর পেয়েছেন; তবে কী কারণে এই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা প্রয়োজন।
এ বিষয়ে আহতের সাবেক শ্বশুর আব্দুর রহিমের মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোন ধরেন তাঁর স্ত্রী নাহিদা বেগম। তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, ‘বৌমা নিজে থেকেই তালাক দিয়ে চলে গেছে। এখন আমাদের ফাঁসানোর জন্য এই নাটক সাজিয়েছে। সে আগেও এমন কাণ্ড করেছে। আমার স্বামীর সাথে আমি ৩০ বছর সংসার করছি, তিনি কেমন মানুষ তা আমি ভালো জানি। এটি আমাদের বিরুদ্ধে নিছক ষড়যন্ত্র ছাড়া কিছুই নয়।
এমএসএম / এমএসএম
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার
আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান
গুঠিয়া আইডিয়াল ডিগ্রী কলেজের একাদশ শ্রেনীতে ২৭ তম নবীন বরন অনুষ্ঠিত