আক্কেলপুরে ছাত্রদলের আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান
নতুন শিক্ষাজীবনের শুরুতে ফুলেল শুভেচ্ছায় নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে ছাত্রদল। জয়পুরহাটের আক্কেলপুরে সরকারি মুজিবুর রহমান আক্কেলপুরী কলেজের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের উচ্চমাধ্যমিক (এইচএসসি) প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে এ নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করে ওই কলেজ শাখা ছাত্রদল।
বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বর্ণিল সাজসজ্জা ও উৎসবমুখর পরিবেশে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, পাশাপাশি নৈতিকতা, সততা, শৃঙ্খলা ও দেশপ্রেমের চর্চা করতে হবে। নিজেদের মেধা ও যোগ্যতার বিকাশ ঘটিয়ে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে হবে। একটি শিক্ষিত, মানবিক ও বৈষম্যহীন সমাজ গঠনে নবীন শিক্ষার্থীদের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তাঁরা। এ ছাড়া শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় পাশে থাকা এবং তা সমাধানে সহযোগিতার আশ্বাস দেন বক্তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, পৌর বিএনপির সভাপতি আফাজ উদ্দিন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পল্টু,জেলা ছাত্রদলের সভাপতি গোলাম মাহফুজ শুভ ও সাধারণ সম্পাদক কে এম শাকিল।
এ ছাড়াও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এসএম মাহমুদুল হাসান তুষার, সদস্যসচিব দেওয়ান তানভীর নেওয়াজ, কলেজ ছাত্রদলের সভাপতি রিফাত হোসাইন, সাধারণ সম্পাদক রিফাত হোসাইন ও সাংগঠনিক সম্পাদক রিয়াদ হোসেনসহ ছাত্রদল ও বিএনপি'র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার
আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান
গুঠিয়া আইডিয়াল ডিগ্রী কলেজের একাদশ শ্রেনীতে ২৭ তম নবীন বরন অনুষ্ঠিত