চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ ভূমি অফিসে ভুয়া রায় দিয়ে রেকর্ড সংশোধনের চেষ্টা: জালিয়াতি ধরা পড়ে ৭ দিনের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা ভূমি অফিসে আদালতের ভুয়া রায় ও ডিক্রির নকল কপি দাখিল করে জমির রেকর্ড সংশোধনের অপচেষ্টা করায় মো. রফিকুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গত মঙ্গলবার (৩ নভেম্বর) শিবগঞ্জ উপজেলা ভূমি অফিসে বিভিন্ন মামলার শুনানিকালে এ জালিয়াতির ঘটনা ধরা পড়ে। দণ্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের আখতার উদ্দিনের ছেলে।
ভূমি অফিস সূত্র জানায়, একটি বিবিধ মামলার শুনানিকালে বাদীপক্ষ আদালতের রায় ও ডিক্রির অজুহাত দেখিয়ে দেওয়ানি কার্যবিধির ১৪৩ ধারা অনুযায়ী জমির রেকর্ড সংশোধনের আবেদন করেন। তবে শুনানির সময় ওই কাগজপত্রের ফটোকপি পর্যালোচনা করতে গিয়ে কর্মকর্তাদের সন্দেহ হয়। বিশেষ করে রায়ে থাকা বিচারকের স্বাক্ষর নকল বলে প্রতীয়মান হলে আবেদনকারী রফিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি স্বীকার করেন যে, আদালতে দাখিল করা রায় ও ডিক্রির ওই কপিগুলো সঠিক নয়।
এদিকে মামলার বিবাদীপক্ষ আদালতের মূল ও প্রকৃত রায়ের কপি আদালতে উপস্থাপন করলে জালিয়াতির বিষয়টি সম্পূর্ণ স্পষ্ট হয়ে ওঠে। বিবাদীদের দাখিল করা কাগজপত্রে দেখা যায়, আদালত মূল মামলায় বাদীর আবেদনটি আগেই ডিসচার্জ (খারিজ) করেছিলেন। কিন্তু বাদীপক্ষ আদালতের ওই রায় গোপন করে নিজেদের তৈরি একতরফা ভুয়া রায়ের কপি দিয়ে রেকর্ড সংশোধনের এই অভিনব জালিয়াতি করেছিলেন।
পরিস্থিতি পর্যালোচনা করে এবং দোষ স্বীকার করায় তাৎক্ষণিকভাবে শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে সালমা রুমা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারার বিধান অনুযায়ী রফিকুল ইসলামকে ২০০ টাকা অর্থদণ্ড ও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা বলেন, "ভূমি অফিসে কোনো ধরনের জাল বা নকল কাগজপত্র দাখিল করে নামজারি কিংবা বিবিধ মামলার মাধ্যমে রেকর্ড সংশোধনের চেষ্টা করা থেকে সবাইকে বিরত থাকতে হবে। সঠিক ও বৈধ কাগজপত্র ছাড়া কোনো আবেদন গ্রহণযোগ্য নয়। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে এবং আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
এমএসএম / এমএসএম
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার
আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান
গুঠিয়া আইডিয়াল ডিগ্রী কলেজের একাদশ শ্রেনীতে ২৭ তম নবীন বরন অনুষ্ঠিত