ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে পেকুয়ায় প্রশাসনের প্রস্তুতি সভা


পেকুয়া প্রতিনিধি photo পেকুয়া প্রতিনিধি
প্রকাশিত: ৪-১১-২০২৬ বিকাল ৫:৩

আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে কক্সবাজারের পেকুয়ায় এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে পেকুয়া উপজেলা পরিষদের মিলনায়তন হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম।

সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আনিসুল ইসলাম, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ফারুক হোসেন চৌধুরী, উপজেলা এলজিইডি প্রকৌশলী রবিউল হাসান, বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা মো. খালেকুজ্জামান, জনস্বাস্থ্য প্রকৌশলী সালাহ উদ্দিন সোহেল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আসাদুজ্জামান।

এছাড়াও উপস্থিত ছিলেন টইটং ইউনিয়ন বিএনপির আহবায়ক মাষ্টার জয়নাল আবেদীন, পেকুয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম আব্দুল্লাহ আনসারী, সাংবাদিক এফ এম সুমন, সোহেল আজিম, বাহার উদ্দিন এবং ছাত্রপ্রতিনিধি হিরণ সরওয়ারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম বলন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ দিন। দিবসটির গুরুত্ব ও ঐতিহাসিক প্রেক্ষাপট যথাযথভাবে তুলে ধরতে হবে। আমরা চাই, পেকুয়ায় দিবসটি যথাযোগ্য মর্যাদা, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হোক।

এ লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। সংশ্লিষ্ট সকল দপ্তর, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজনদের সমন্বিত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করলে দিবসটির আয়োজন সুন্দর ও সফল হবে। আমি আশা করি, সকলের সম্মিলিত প্রচেষ্টায় পেকুয়ায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযথ মর্যাদায় পালিত হবে।

সভায় আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালনের লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতিমূলক বিষয় নিয়ে আলোচনা করা হয়। দিবসটি সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনে সংশ্লিষ্ট দপ্তর, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং অংশীজনদের সমন্বিতভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় উপস্থিত ব্যক্তিরা দিবসটির তাৎপর্য তুলে ধরে যথাযথ কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের বিষয়ে মতামত প্রদান করেন।

এমএসএম / এমএসএম

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান

গুঠিয়া আইডিয়াল ডিগ্রী কলেজের একাদশ শ্রেনীতে ২৭ তম নবীন বরন অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে পেকুয়ায় প্রশাসনের প্রস্তুতি সভা