ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

​মান্দায় এমপি টিপুর হস্তক্ষেপে পাল্টে যাচ্ছে গ্রামীণ জনপথের চিত্র, কাজের মানে এলাকাবাসীর স্বস্তি


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ৫-১১-২০২৬ দুপুর ১:৩৫

নওগাঁর মান্দায় স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুর হস্তক্ষেপে এলজিইডির প্রায় ১ কোটি ৪ লাখ টাকার সড়ক উন্নয়ন প্রকল্পে পাল্টে কয়েকটি গ্রামীণ জনপদের চিত্র। দীর্ঘদিনের দুর্ভোগ পেরিয়ে কাঙ্ক্ষিত পাকা সড়ক দৃশ্যমান হওয়ায় স্বস্তি ফিরেছে গাইহানা, গোবিন্দপুর, কৃষ্ণপুর, বড়পই ও কুসুম্বাসহ কয়েকটি এলাকার মানুষের মাঝে। হাঁটু সমান কাদা থেকে মুক্তি পেয়ে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তারা। আর এজন্য স্থানীয় গুণীজন ও সাধারণ মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানিয়েছেন সংসদ সদস্যকে।

​এলাকাবাসীর ভাষ্যমতে, দেশ স্বাধীন হওয়ার পর এই প্রথম ওই এলাকায় কোনো পাকা রাস্তা নির্মিত হচ্ছে, যা স্থানীয়দের মুখে হাসি ফুটিয়েছে।

​উপজেলার গোবিন্দপুর মুক্তিযোদ্ধা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় থেকে গাইহানা উত্তরপাড়া ঈদগাহ পর্যন্ত ১ কিলোমিটার দীর্ঘ এই সড়ক নির্মাণকাজের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৪ লাখ টাকা। কাজটি বাস্তবায়ন করছে কুষ্টিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান ‘সৈকত এন্টারপ্রাইজ’।

​বৃহস্পতিবার সকালে সরেজমিন পাকাকরণ কাজের গুণগত মান পরিদর্শনে গেলে স্থানীয় বিরাজ উদ্দিন প্রামাণিক, সোলাইমান আলী, আতাউর রহমান, ইব্রাহিম ও আলাউদ্দিনসহ বেশ কয়েকজন বাসিন্দা কাজের মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, সিডিউল অনুযায়ী শতভাগ কাজ বুঝে নেওয়া হচ্ছে; কোনো রকম অনিয়ম ছাড় দেওয়া হবে না। এখন পর্যন্ত কাজে কোনো নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়নি। এলজিইডি অফিসের পাশাপাশি এলাকাবাসীও সার্বক্ষণিক উপস্থিত থেকে ১ নম্বর ইট দিয়ে মানসম্মত কাজ করে নেওয়া হচ্ছে। 

​এ বিষয়ে মান্দা উপজেলা এলজিইডি প্রকৌশলী আব্দুল কাদের জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানকে প্রাক্কলিত সিডিউল অনুযায়ী কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। কাজে কোনো অনিয়ম হলে ছাড় দেওয়া হবে না। মানসম্মত কাজ বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিশেষ তদারকির নির্দেশ দেওয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

সিরাজগঞ্জ ও পাবনায় ১০৩টি অস্ত্র ও বিপুল গোলাবারুদ উদ্ধার

ধুনটে ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৪

বাঘায় বিরোধের জেরে ছাত্রদল নেতাকে পিটিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ

​মান্দায় এমপি টিপুর হস্তক্ষেপে পাল্টে যাচ্ছে গ্রামীণ জনপথের চিত্র, কাজের মানে এলাকাবাসীর স্বস্তি

বহিরাগত শ্রমিকের ঘামে সচল শিবচরের কৃষি, মাঠজুড়ে ব্যস্ততার ছাপ

ফরিদগঞ্জে ভূমিসেবায় হয়রানি বন্ধে উদ্যোগী সহকারী কমিশনার

পিপিপি পদ্ধতিতে ঢাকার পাঁচ হাসপাতালে উন্নত চিকিৎসাসেবা চালুর উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ