ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

বাঘায় বিরোধের জেরে ছাত্রদল নেতাকে পিটিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ


আবুল হাশেম, বাঘা photo আবুল হাশেম, বাঘা
প্রকাশিত: ৫-১১-২০২৬ দুপুর ১:৪১

রাজশাহীর বাঘায় পূর্ববিরোধের জেরে গড়গড়ি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ পারভেজ আহমেদকে মারধর করে ২ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দাদপুর গড়গড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমদাদুল হকসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার খায়েরহাট বাজার সংলগ্ন ছবির বাড়ির মোড়ে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে গড়গড়ি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পারভেজ আহমেদ, দাদপুর গড়গড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমদাদুল হকসহ কয়েকজন চারঘাটে যান। এ সময় রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনার একপর্যায়ে প্রধান শিক্ষক এমদাদুল হক নিজেকে বিএনপির সক্রিয় কর্মী হিসেবে পরিচয় দেন। তখন পারভেজ আহমেদ ২০১৭ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে কেক কাটার বিষয়টি তুলে প্রশ্ন করেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়।

বুধবার সকালে পারভেজ আহমেদ মোটরসাইকেলযোগে পাট কেনার জন্য জোতরাঘব বাজারের উদ্দেশ্যে রওনা হন। পথে খায়েরহাট বাজার এলাকায় পৌঁছালে কয়েকজন তাঁকে অনুসরণ করতে থাকেন বলে অভিযোগ করেন তিনি।

পারভেজের অভিযোগ, ছবির বাড়ির মোড় এলাকায় পৌঁছালে প্রধান শিক্ষক মোঃ এমদাদুল হক, মোঃ নাজিম মন্ডল, মোঃ লতিফ মন্ডল ও মোঃ পলাশ মন্ডল তাঁর পথরোধ করেন। এ সময় বাঁশের লাঠি ও রড দিয়ে তাঁকে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও ফোলা জখম হয়। একপর্যায়ে তাঁর লুঙ্গির কোমরে রাখা পাট কেনার ২ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন বলে দাবি করেন তিনি।

ভুক্তভোগী পারভেজ আহমেদ বলেন, “মঙ্গলবার রাতে চারঘাটে গিয়ে একটি বিষয় নিয়ে প্রধান শিক্ষক এমদাদুল হকের সঙ্গে আমার কথা-কাটাকাটি হয়। এর জের ধরে বুধবার সকালে পাট কেনার জন্য জোতরাঘব বাজারে যাওয়ার পথে খায়েরহাট এলাকায় তাঁরা আমার পথরোধ করেন। পরে বাঁশের লাঠি ও রড দিয়ে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন। এ সময় সঙ্গে থাকা পাট কেনার ২ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যান। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক জানান, এ বিষয়ে সকালে একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এমএসএম / এমএসএম

শান্তিগঞ্জে সমাজসেবিকা এখলাছুন নেছার ইন্তেকাল, জানাজা শেষে দাফন সম্পন্ন

উৎসবমুখর পরিবেশে টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

শেরপুরে ২৪ বোতল বিদেশি মদসহ সিএনজি চালক গ্রেপ্তার

বৃত্তি পরীক্ষায় বৈষম্য দূরীকরণসহ ৪ দফা দাবিতে গাজীপুরে কিন্ডারগার্টেন শিক্ষক নেতাদের সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জ ও পাবনায় ১০৩টি অস্ত্র ও বিপুল গোলাবারুদ উদ্ধার

ধুনটে ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৪

বাঘায় বিরোধের জেরে ছাত্রদল নেতাকে পিটিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ

​মান্দায় এমপি টিপুর হস্তক্ষেপে পাল্টে যাচ্ছে গ্রামীণ জনপথের চিত্র, কাজের মানে এলাকাবাসীর স্বস্তি

বহিরাগত শ্রমিকের ঘামে সচল শিবচরের কৃষি, মাঠজুড়ে ব্যস্ততার ছাপ

ফরিদগঞ্জে ভূমিসেবায় হয়রানি বন্ধে উদ্যোগী সহকারী কমিশনার

পিপিপি পদ্ধতিতে ঢাকার পাঁচ হাসপাতালে উন্নত চিকিৎসাসেবা চালুর উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা