ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

ধুনটে ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৪


রবিউল ইসলাম রবি,  ধুনট  photo রবিউল ইসলাম রবি, ধুনট
প্রকাশিত: ৫-১১-২০২৬ দুপুর ১:৪১

বগুড়ার ধুনটে ওয়ারেন্টভুক্ত এক আসামি ও নিয়মিত মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহসভাপতিও রয়েছেন। এ সময় এক আসামির কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ধুনট সদরপাড়ার মৃত শাহ আলমের ছেলে মো. শাহাদৎ হোসেন (২৯)। তিনি ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহসভাপতি। তাঁকে ধুনট বাজার থেকে গ্রেপ্তার করা হয়।

অন্যরা হলেন ধুনটের দক্ষিণ অফিসারপাড়ার মো. মোস্তাফিজুর রহমান ওরফে ফিরোজ (৬০), গজারিয়া গ্রামের মৃত মজনুর ছেলে মো. সম্রাট বাবু (৩১) এবং তারাকান্দি গ্রামের মো. শরিফুল ইসলাম।

পুলিশ জানায়, সম্রাট বাবুকে ধুনট উপজেলার ৩ নম্বর চিকাশী ইউনিয়নের গজারিয়া গ্রামে একটি মুদিদোকানের সামনে হেরিংবন্ড সড়ক থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি সাদা পলিথিনে মোড়ানো ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া শেষে আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এমএসএম / এমএসএম

শান্তিগঞ্জে সমাজসেবিকা এখলাছুন নেছার ইন্তেকাল, জানাজা শেষে দাফন সম্পন্ন

উৎসবমুখর পরিবেশে টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

শেরপুরে ২৪ বোতল বিদেশি মদসহ সিএনজি চালক গ্রেপ্তার

বৃত্তি পরীক্ষায় বৈষম্য দূরীকরণসহ ৪ দফা দাবিতে গাজীপুরে কিন্ডারগার্টেন শিক্ষক নেতাদের সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জ ও পাবনায় ১০৩টি অস্ত্র ও বিপুল গোলাবারুদ উদ্ধার

ধুনটে ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৪

বাঘায় বিরোধের জেরে ছাত্রদল নেতাকে পিটিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ

​মান্দায় এমপি টিপুর হস্তক্ষেপে পাল্টে যাচ্ছে গ্রামীণ জনপথের চিত্র, কাজের মানে এলাকাবাসীর স্বস্তি

বহিরাগত শ্রমিকের ঘামে সচল শিবচরের কৃষি, মাঠজুড়ে ব্যস্ততার ছাপ

ফরিদগঞ্জে ভূমিসেবায় হয়রানি বন্ধে উদ্যোগী সহকারী কমিশনার

পিপিপি পদ্ধতিতে ঢাকার পাঁচ হাসপাতালে উন্নত চিকিৎসাসেবা চালুর উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা