বৃত্তি পরীক্ষায় বৈষম্য দূরীকরণসহ ৪ দফা দাবিতে গাজীপুরে কিন্ডারগার্টেন শিক্ষক নেতাদের সংবাদ সম্মেলন
পঞ্চম শ্রেণির সরকারি বৃত্তি পরীক্ষায় বৈষম্যমূলক কোটা বাতিল এবং কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের শতভাগ অংশগ্রহণের সুযোগসহ চার দফা দাবি আদায়ের লক্ষ্যে সংবাদ সম্মেলন করেছে গাজীপুর বেসরকারি কিন্ডারগার্টেন স্কুল ঐক্য পরিষদ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) দুপুরে মহানগরীর নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গাজীপুর বেসরকারি কিন্ডারগার্টেন স্কুল ঐক্য পরিষদের আহ্বায়ক মো. শহিদুল ইসলাম মন্ডল।
লিখিত বক্তব্যে তিনি শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে চার দফা দাবি তুলে ধরে বলেন, পঞ্চম শ্রেণিতে অধ্যয়নরত যেসকল শিক্ষার্থী ২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছে, তাদের সবাইকে পরীক্ষায় বসার সুযোগ দিতে হবে। এ ছাড়া সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের মধ্যে বৃত্তি বণ্টনে প্রচলিত ৮০% ও ২০% বৈষম্যমূলক কোটা পদ্ধতি অবিলম্বে বাতিল করতে হবে।
তাদের অন্য দুটি দাবির মধ্যে রয়েছে—সহজ, বাস্তবসম্মত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত প্রক্রিয়ায় কিন্ডারগার্টেনসহ সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান অনুমোদন ও সরকারি নিবন্ধন প্রদান এবং টাঙ্গাইল শাহীন ক্যাডেট, গাজীপুর শাহীন ক্যাডেট ও শহীদ ক্যাডেটসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নামে অনুমোদনহীন ভুঁইফোড় স্কুল শাখা পরিচালনা ও তথাকথিত ‘শাখা বাণিজ্য’ পুরোপুরি বন্ধ করা।
সংবাদ সম্মেলনে শিক্ষক নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে এসব যৌক্তিক দাবি মেনে নেওয়া না হলে মানববন্ধনসহ কঠোর ও শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করা হবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টঙ্গী প্রাইভেট স্কুল সোসাইটির সভাপতি আব্দুল মতিন, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান লায়ন শরিফুল ইসলাম আকন্দসহ স্থানীয় কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
শান্তিগঞ্জে সমাজসেবিকা এখলাছুন নেছার ইন্তেকাল, জানাজা শেষে দাফন সম্পন্ন
উৎসবমুখর পরিবেশে টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
শেরপুরে ২৪ বোতল বিদেশি মদসহ সিএনজি চালক গ্রেপ্তার
বৃত্তি পরীক্ষায় বৈষম্য দূরীকরণসহ ৪ দফা দাবিতে গাজীপুরে কিন্ডারগার্টেন শিক্ষক নেতাদের সংবাদ সম্মেলন
সিরাজগঞ্জ ও পাবনায় ১০৩টি অস্ত্র ও বিপুল গোলাবারুদ উদ্ধার
ধুনটে ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৪
বাঘায় বিরোধের জেরে ছাত্রদল নেতাকে পিটিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ
মান্দায় এমপি টিপুর হস্তক্ষেপে পাল্টে যাচ্ছে গ্রামীণ জনপথের চিত্র, কাজের মানে এলাকাবাসীর স্বস্তি
বহিরাগত শ্রমিকের ঘামে সচল শিবচরের কৃষি, মাঠজুড়ে ব্যস্ততার ছাপ
ফরিদগঞ্জে ভূমিসেবায় হয়রানি বন্ধে উদ্যোগী সহকারী কমিশনার
পিপিপি পদ্ধতিতে ঢাকার পাঁচ হাসপাতালে উন্নত চিকিৎসাসেবা চালুর উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’