শেরপুরে ২৪ বোতল বিদেশি মদসহ সিএনজি চালক গ্রেপ্তার
শেরপুরে বিশেষ অভিযান চালিয়ে ২৪ বোতল বিদেশি মদসহ মো. দেলোয়ার হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৪। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত নম্বরপ্লেটবিহীন একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
বুধবার (৪ নভেম্বর ২০২৬) দুপুরে শেরপুর সদর উপজেলার আমতলা বাজারসংলগ্ন মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি সূত্রে জানা যায়, ভারতীয় সীমান্ত এলাকা থেকে মাদকের একটি চালান সিএনজিযোগে জামালপুরের দিকে নেওয়া হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৪, সিপিসি-১, জামালপুরের একটি চৌকস দল আমতলা বাজারসংলগ্ন মহাসড়কে বিশেষ চেকপোস্ট বসায়। কুসুমহাটি বাজার থেকে জামালপুরগামী একটি নম্বরপ্লেটবিহীন বাজাজ অটোরিকশা চেকপোস্টের কাছে পৌঁছালে চালক গাড়ি ফেলে পালানোর চেষ্টা চালান। পরে ধাওয়া করে চালক দেলোয়ার হোসেনকে আটক করেন সদস্যরা।
পরবর্তীতে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে অটোরিকশাটিতে তল্লাশি চালানো হলে চালকের আসনের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করে এসআরবি।
এসআরবি কর্মকর্তারা জানান, গ্রেপ্তার দেলোয়ার দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে কম দামে বিদেশি মদ সংগ্রহ করে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সিএনজিযোগে জামালপুরসহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।
উদ্ধারকৃত মাদক ও জব্দ করা সিএনজিসহ গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাঁকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / এমএসএম
শান্তিগঞ্জে সমাজসেবিকা এখলাছুন নেছার ইন্তেকাল, জানাজা শেষে দাফন সম্পন্ন
উৎসবমুখর পরিবেশে টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
শেরপুরে ২৪ বোতল বিদেশি মদসহ সিএনজি চালক গ্রেপ্তার
বৃত্তি পরীক্ষায় বৈষম্য দূরীকরণসহ ৪ দফা দাবিতে গাজীপুরে কিন্ডারগার্টেন শিক্ষক নেতাদের সংবাদ সম্মেলন
সিরাজগঞ্জ ও পাবনায় ১০৩টি অস্ত্র ও বিপুল গোলাবারুদ উদ্ধার
ধুনটে ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৪
বাঘায় বিরোধের জেরে ছাত্রদল নেতাকে পিটিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ
মান্দায় এমপি টিপুর হস্তক্ষেপে পাল্টে যাচ্ছে গ্রামীণ জনপথের চিত্র, কাজের মানে এলাকাবাসীর স্বস্তি
বহিরাগত শ্রমিকের ঘামে সচল শিবচরের কৃষি, মাঠজুড়ে ব্যস্ততার ছাপ
ফরিদগঞ্জে ভূমিসেবায় হয়রানি বন্ধে উদ্যোগী সহকারী কমিশনার
পিপিপি পদ্ধতিতে ঢাকার পাঁচ হাসপাতালে উন্নত চিকিৎসাসেবা চালুর উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’