ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

উৎসবমুখর পরিবেশে টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত


বিএম শামিম, টুঙ্গিপাড়া photo বিএম শামিম, টুঙ্গিপাড়া
প্রকাশিত: ৫-১১-২০২৬ দুপুর ১:৪৮

বর্ণাঢ্য আয়োজন ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর ২০২৬) প্রেস ক্লাব চত্বরে আয়োজিত এ মিলনমেলায় গণমাধ্যমকর্মী, প্রশাসনের শীর্ষ কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক জয়ন্ত শিরালী, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী, উপজেলা কৃষি কর্মকর্তা সুশান্ত হাওলাদার, সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী, সাব-রেজিস্ট্রার শহিদুল ইসলাম, উপজেলা ফুড অফিসার ভক্তি পদ কর্মকার, স্থানীয় খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাহার, পাটগাতী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুভাষ বিশ্বাস এবং কুশলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইশতিয়াক হোসেন।

টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের সভাপতি মো. আফজাল হোসেনের সভাপতিত্বে ও নির্বাহী সদস্য এস এম বিপুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী সমেশ বৈরাগী ও দিলীপ মণ্ডল, সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ খান, কোষাধ্যক্ষ বিএম শামীম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তপু শেখসহ সংগঠনের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলম বলেন, একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও সচেতন সমাজ বিনির্মাণে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। দেশ ও সমাজের সার্বিক অগ্রগতিতে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থেকে পেশাগত সততা, নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

অন্যান্য বক্তারা উল্লেখ করেন, প্রতিষ্ঠার পর থেকেই টুঙ্গিপাড়া প্রেস ক্লাব স্থানীয় সমস্যা, সম্ভাবনা ও সাধারণ মানুষের অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছে। প্রশাসন ও জনগণের মধ্যে আস্থার সেতুবন্ধন রচনা করে ইতিবাচক সাংবাদিকতার মাধ্যমে এ ক্লাবটি অঞ্চলের সার্বিক উন্নয়নে আগামী দিনেও তাদের এ দায়িত্বশীল অগ্রযাত্রা অব্যাহত রাখবে বলে সকলে আশাবাদ ব্যক্ত করেন।

এমএসএম / এমএসএম

শান্তিগঞ্জে সমাজসেবিকা এখলাছুন নেছার ইন্তেকাল, জানাজা শেষে দাফন সম্পন্ন

উৎসবমুখর পরিবেশে টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

শেরপুরে ২৪ বোতল বিদেশি মদসহ সিএনজি চালক গ্রেপ্তার

বৃত্তি পরীক্ষায় বৈষম্য দূরীকরণসহ ৪ দফা দাবিতে গাজীপুরে কিন্ডারগার্টেন শিক্ষক নেতাদের সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জ ও পাবনায় ১০৩টি অস্ত্র ও বিপুল গোলাবারুদ উদ্ধার

ধুনটে ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৪

বাঘায় বিরোধের জেরে ছাত্রদল নেতাকে পিটিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ

​মান্দায় এমপি টিপুর হস্তক্ষেপে পাল্টে যাচ্ছে গ্রামীণ জনপথের চিত্র, কাজের মানে এলাকাবাসীর স্বস্তি

বহিরাগত শ্রমিকের ঘামে সচল শিবচরের কৃষি, মাঠজুড়ে ব্যস্ততার ছাপ

ফরিদগঞ্জে ভূমিসেবায় হয়রানি বন্ধে উদ্যোগী সহকারী কমিশনার

পিপিপি পদ্ধতিতে ঢাকার পাঁচ হাসপাতালে উন্নত চিকিৎসাসেবা চালুর উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা