ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জয়পুরহাট জেলা বিএনপির প্রস্তুতি সভা


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ৫-১১-২০২৬ দুপুর ২:২৫

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জয়পুরহাট জেলা বিএনপির উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে জয়পুরহাট জেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান এবং যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব। এ সময় জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে, সকাল ৮টা ৩০ মিনিটে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, ৮টা ৪০ মিনিটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত।

এ ছাড়া বিকেল ৩টায় শহীদ ডা. আবুল কাশেম ময়দানে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হবে।

সভা থেকে গৃহীত কর্মসূচিগুলো সফল করতে জেলা বিএনপির সর্বস্তরের নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং শুভাকাঙ্ক্ষীদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে বার্মিজ ফোল্ডিং চাকুসহ যুবক গ্রেফতার

রায়গঞ্জে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, বিতরণ করা হলো এতিমখানায়

ডিএনএ টেস্টে প্রমাণিত পিতৃত্ব: বাউফলে সন্তানের স্বীকৃতি দাবিতে অনশন করা নিপার জয়

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জয়পুরহাট জেলা বিএনপির প্রস্তুতি সভা

চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ ও পুরোনো চালে তেল মেশানোসহ বিভিন্ন অপরাধে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

পিকআপের বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

নরসিংদীতে ২৪ ঘণ্টায় হামে নতুন ভর্তি ১০, ডেঙ্গুতে আক্রান্ত ৩২

শান্তিগঞ্জে সমাজসেবিকা এখলাছুন নেছার ইন্তেকাল, জানাজা শেষে দাফন সম্পন্ন

উৎসবমুখর পরিবেশে টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

শেরপুরে ২৪ বোতল বিদেশি মদসহ সিএনজি চালক গ্রেপ্তার

বৃত্তি পরীক্ষায় বৈষম্য দূরীকরণসহ ৪ দফা দাবিতে গাজীপুরে কিন্ডারগার্টেন শিক্ষক নেতাদের সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জ ও পাবনায় ১০৩টি অস্ত্র ও বিপুল গোলাবারুদ উদ্ধার

ধুনটে ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৪