ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

নরসিংদীতে শিক্ষকদের পাঠাগার ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ৫-১১-২০২৬ দুপুর ২:৪৩

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং পাঠাভ্যাস উন্নয়নের লক্ষ্যে নরসিংদীতে ‘শ্রেণিকক্ষ পাঠাগার ব্যবস্থাপনা ও কার্যক্রম’ বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও নরসিংদী জেলা সরকারি গণগ্রন্থাগারের তত্ত্বাবধানে এবং রুম টু রিড বাংলাদেশের সহযোগিতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

নরসিংদী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিরঞ্জন কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক আতাউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণগ্রন্থাগার অধিদপ্তরের সহকারী পরিচালক আল-মামুন হাওলাদার, মো. হাফিজুর রহমান, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. ইমদাদুল হক, শরীফ রফিকুল ইসলাম, নরসিংদী জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান রামেন্দ্র সরকার সুমিত, রুম টু রিড এর পক্ষ থেকে মো. আব্দুল কাদির হুমায়ুন ও তানজিল হাসান প্রমুখ।

প্রশিক্ষণে নির্বাচিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পয়েন্ট শিক্ষকরা অংশগ্রহণ করেন। এতে শ্রেণিকক্ষ পাঠাগার পরিচালনা, বই ব্যবস্থাপনা, শিক্ষার্থীদের বয়স ও পাঠদক্ষতা অনুযায়ী বই নির্বাচন এবং নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তোলার কৌশল বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

এ উদ্যোগের আওতায় ‘বুকস ইন ব্যাগ’ প্রকল্পের মাধ্যমে সরকারি গণগ্রন্থাগারের শিশুতোষ বই বিদ্যালয় পর্যায়ে পৌঁছে দেওয়া, নির্দিষ্ট সময় পরপর বিদ্যালয়গুলোর মধ্যে বই বিনিময় এবং শিক্ষার্থীদের বাড়িতে বই নিয়ে পড়ার সুযোগ তৈরির পরিকল্পনা রয়েছে।

প্রকল্পটির প্রাথমিক পর্যায়ে নরসিংদীসহ দেশের তিন জেলার ৬০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে এ কার্যক্রমের মাধ্যমে বিদ্যালয়, পরিবার ও সমাজে বই পড়ার সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

নরসিংদীতে শিক্ষকদের পাঠাগার ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত

আদমদীঘিতে বার্মিজ ফোল্ডিং চাকুসহ যুবক গ্রেফতার

রায়গঞ্জে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, বিতরণ করা হলো এতিমখানায়

ডিএনএ টেস্টে প্রমাণিত পিতৃত্ব: বাউফলে সন্তানের স্বীকৃতি দাবিতে অনশন করা নিপার জয়

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জয়পুরহাট জেলা বিএনপির প্রস্তুতি সভা

চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ ও পুরোনো চালে তেল মেশানোসহ বিভিন্ন অপরাধে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

পিকআপের বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

নরসিংদীতে ২৪ ঘণ্টায় হামে নতুন ভর্তি ১০, ডেঙ্গুতে আক্রান্ত ৩২

শান্তিগঞ্জে সমাজসেবিকা এখলাছুন নেছার ইন্তেকাল, জানাজা শেষে দাফন সম্পন্ন

উৎসবমুখর পরিবেশে টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

শেরপুরে ২৪ বোতল বিদেশি মদসহ সিএনজি চালক গ্রেপ্তার

বৃত্তি পরীক্ষায় বৈষম্য দূরীকরণসহ ৪ দফা দাবিতে গাজীপুরে কিন্ডারগার্টেন শিক্ষক নেতাদের সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জ ও পাবনায় ১০৩টি অস্ত্র ও বিপুল গোলাবারুদ উদ্ধার