কুড়িগ্রামে শতভাগ ফেল করা ৯ কলেজের ফলাফল পর্যালোচনা ও শিক্ষা মানোন্নয়নে মতবিনিময়
কুড়িগ্রামে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফল পর্যালোচনা এবং শিক্ষার গুণগত মানোন্নয়নে করণীয় নির্ধারণে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
সভায় জেলার বিভিন্ন উপজেলার শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হওয়া ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল বিপর্যয়ের সুনির্দিষ্ট কারণ নিয়ে চুলচেরা বিশ্লেষণ ও পর্যালোচনা করা হয়। সংশ্লিষ্ট কলেজগুলোর অধ্যক্ষরা তাঁদের বক্তব্যে ফলাফল বিপর্যয়ের পেছনে শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের এমপিওভুক্তি না থাকা, চরম দারিদ্র্যের কারণে শিক্ষার্থীদের মাঝপথে পড়াশোনা ছেড়ে শ্রমিক হিসেবে কাজে যুক্ত হওয়া এবং পাঠদানে নিয়মিত উপস্থিতির অভাবসহ নানাবিধ সংকট ও সীমাবদ্ধতার চিত্র তুলে ধরেন।
জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, বিপর্যয়ের কারণগুলো চিহ্নিত করে এসব পিছিয়ে পড়া শিক্ষাপ্রতিষ্ঠানে প্রশাসনিক মনিটরিং ও নিয়মিত পরিদর্শন জোরদার করা হবে। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোর শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তির বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রয়োজনীয় সুপারিশ পাঠানোসহ বিদ্যমান সমস্যা সমাধানে সবার সমন্বিত সহযোগিতা কামনা করেন তিনি।
সভায় জেলার সামগ্রিক শিক্ষার পরিবেশ উন্নয়ন, পাঠদানে শিক্ষকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন এবং শিক্ষার্থীদের ভালো ফলাফলে শিক্ষক, অভিভাবক ও কলেজ পরিচালনা পর্ষদের পারস্পরিক জবাবদিহির ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজির হোসেন, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ ড. মো. আনোয়ার হোসেন, সাবেক অধ্যক্ষ মীর্জা মো. নাসির উদ্দিন, জেলা শিক্ষা কর্মকর্তা শামসুল হক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার চৌধুরী, জেলা জামায়াতের আমির ও সাবেক অধ্যক্ষ আজিজুর রহমান স্বপন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সহকারী অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুর বখত এবং কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকারসহ জেলার বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও শিক্ষক প্রতিনিধিরা।
এমএসএম / এমএসএম
শত বছরেও নজরুলের মতো প্রতিভা জন্ম নেয় না: গৌরনদীতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় জলাবদ্ধতা নিরসন ও সড়ক প্রশস্তকরণে বৃহৎ পরিকল্পনা
কুড়িগ্রামে জলবায়ু দুর্যোগ মোকাবিলায় ‘নারী অগ্রগতি’ প্রকল্পের সূচনা সভা অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ের ৪৫ শয্যার ওয়ার্ডে ২১৫ শিশু : গাছতলায় চলছে চিকিৎসা
উলিপুরে শীতকালীন আগাম সবজিতে জমজমাট বাজার: স্বস্তির দামে খুশি ক্রেতা-বিক্রেতা
পত্নীতলায় বেইজলাইন সার্ভের তথ্যের ভিত্তিতে থ্রাইভ প্রকল্পের মতবিনিময় সভা অনুষ্ঠিত
জয়পুরহাটে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত ২
ঠাকুরগাঁওয়ে ৩য় আঞ্চলিক কাব ক্যাম্পুরি শুরু নিয়ে প্রেস ব্রিফিং
মানিকগঞ্জে ত্রিপল হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদন্ড, ৮ জনের যাবজ্জীবন
ভর্তুকির সার পাচার রোধে সীমান্তে কঠোর নজরদারির নির্দেশ কৃষিমন্ত্রীর
কুড়িগ্রামে শতভাগ ফেল করা ৯ কলেজের ফলাফল পর্যালোচনা ও শিক্ষা মানোন্নয়নে মতবিনিময়
নরসিংদীতে শিক্ষকদের পাঠাগার ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত