ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

ভর্তুকির সার পাচার রোধে সীমান্তে কঠোর নজরদারির নির্দেশ কৃষিমন্ত্রীর


গোদাগাড়ী প্রতিনিধি  photo গোদাগাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ৫-১১-২০২৬ দুপুর ৩:৪৮

সরকারি ভর্তুকির সার যেন কোনোভাবেই অসাধু ব্যবসায়ী বা পাচারকারীদের হাতে না যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার কড়া নির্দেশ দিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। একই সঙ্গে দেশের সীমান্তবর্তী এলাকায় সারের অবৈধ পাচার পুরোপুরি ঠেকাতে কঠোর নজরদারি জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) সকালে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সরমংলা ইকো পার্কে স্থানীয় কৃষকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দেশের সামগ্রিক সার পরিস্থিতি, কৃষি উৎপাদন এবং বরেন্দ্র অঞ্চলের কৃষির অপার সম্ভাবনা নিয়ে বিশদ আলোচনা করেন তিনি।

মন্ত্রী বলেন, দেশে ইউরিয়া সারের কোনো ঘাটতি নেই এবং সরবরাহ পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক। বছরে ২৫ থেকে ২৭ লাখ টন ইউরিয়ার চাহিদার বিপরীতে পর্যাপ্ত পরিমাণ মজুত রয়েছে। তবে সরকার অধিক ভর্তুকি দেয় এমন কয়েকটি বিশেষ সারের চাহিদা কিছু এলাকায় আকস্মিক বেড়ে যাওয়ায় সাময়িক সংকট দেখা দিয়েছে। সীমান্তবর্তী কয়েকটি অঞ্চলে এ সংকটের পেছনে অবৈধ পাচারের আশঙ্কা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রতিবেশী দেশে সারের দাম তুলনামূলক বেশি হওয়ায় একটি অসাধু চক্র তা পাচারের অপচেষ্টা চালাতে পারে। এ পরিস্থিতি কঠোরভাবে দমনে সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি ও টহল জোরদার করতে অনুরোধ জানানো হয়েছে।

সারের সরবরাহ স্বাভাবিক ও বাজার সিন্ডিকেট ভাঙতে নেওয়া পদক্ষেপ তুলে ধরে কৃষিমন্ত্রী জানান, আগে ইউনিয়ন পর্যায়ে দুজন করে ডিলার দায়িত্ব পালন করলেও এখন প্রতিটি ইউনিয়নে নতুন করে আরও একজন করে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। চলতি মাস থেকেই তাঁদের মাধ্যমে সার বিতরণ শুরু হবে এবং সামগ্রিক বরাদ্দও বাড়ানো হয়েছে। ফলে আসন্ন রোপণ মৌসুমে প্রান্তিক কৃষকদের সার পেতে কোনো ভোগান্তি পোহাতে হবে না।

বরেন্দ্র অঞ্চলের কৃষিকে বহুমুখীকরণ ও কৃষকের আয় বাড়ানোর ওপর তাগিদ দিয়ে মন্ত্রী বলেন, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের আমবাগানগুলোর গাছের মধ্যবর্তী বিপুল পরিমাণ জমি সারা বছর অনাবাদি থাকে। এসব জমিতে সাথী ফসল হিসেবে আদা চাষের উদ্যোগ নেওয়া হচ্ছে। সরাসরি মাটিতে কিংবা বস্তা পদ্ধতিতে আদা চাষ সফল হলে দেশে বছরে প্রায় দেড় লাখ টন আদার আমদানিনির্ভরতা কমবে এবং কৃষকরাও আর্থিকভাবে লাভবান হবেন।

এর আগে সকাল ১০টায় গোদাগাড়ী সদর এলাকার হাটপাড়া-ভগমন্তপুর পল্টুন ঘাটে পদ্মা নদী থেকে পানি উত্তোলন করে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) মাধ্যমে সেচ কার্যক্রম পরিচালনার অগ্রগতি সরজমিনে পরিদর্শন করেন মন্ত্রী।

পরিদর্শন ও মতবিনিময়কালে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম, সরেজমিন উইংয়ের পরিচালক মো. ওবায়দুর রহমান মন্ডল, বিএমডিএর নির্বাহী পরিচালক প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোস্তফা কামাল হোসেন, অতিরিক্ত পরিচালক ড. মো. আজিজুর রহমান, গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ এবং বিএমডিএর সহকারী প্রকৌশলী আব্দুল লতিব সরকারসহ স্থানীয় কৃষি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এমএসএম / এমএসএম

শত বছরেও নজরুলের মতো প্রতিভা জন্ম নেয় না: গৌরনদীতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় জলাবদ্ধতা নিরসন ও সড়ক প্রশস্তকরণে বৃহৎ পরিকল্পনা

কুড়িগ্রামে জলবায়ু দুর্যোগ মোকাবিলায় ‘নারী অগ্রগতি’ প্রকল্পের সূচনা সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ের ৪৫ শয্যার ওয়ার্ডে ২১৫ শিশু : গাছতলায় চলছে চিকিৎসা

উলিপুরে শীতকালীন আগাম সবজিতে জমজমাট বাজার: স্বস্তির দামে খুশি ক্রেতা-বিক্রেতা

পত্নীতলায় বেইজলাইন সার্ভের তথ্যের ভিত্তিতে থ্রাইভ প্রকল্পের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত ২

ঠাকুরগাঁওয়ে ৩য় আঞ্চলিক কাব ক্যাম্পুরি শুরু নিয়ে প্রেস ব্রিফিং

মানিকগঞ্জে ত্রিপল হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদন্ড, ৮ জনের যাবজ্জীবন

ভর্তুকির সার পাচার রোধে সীমান্তে কঠোর নজরদারির নির্দেশ কৃষিমন্ত্রীর

কুড়িগ্রামে শতভাগ ফেল করা ৯ কলেজের ফলাফল পর্যালোচনা ও শিক্ষা মানোন্নয়নে মতবিনিময়

নরসিংদীতে শিক্ষকদের পাঠাগার ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত

আদমদীঘিতে বার্মিজ ফোল্ডিং চাকুসহ যুবক গ্রেফতার