ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

পত্নীতলায় বেইজলাইন সার্ভের তথ্যের ভিত্তিতে থ্রাইভ প্রকল্পের মতবিনিময় সভা অনুষ্ঠিত


পত্নীতলা সংবাদদাতা photo পত্নীতলা সংবাদদাতা
প্রকাশিত: ৫-১১-২০২৬ দুপুর ৩:৫১

নওগাঁর পত্নীতলায় বেইজলাইন সার্ভের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উপজেলা পর্যায়ের দায়িত্বশীল কর্তৃপক্ষের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা ডাসকো ফাউন্ডেশনের ‘থ্রাইভ’ (THRIVE) প্রকল্পের আয়োজনে এবং আন্তর্জাতিক সংস্থা হেকস/ইপার (HEKS/EPER)-এর সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেকস/ইপার বাংলাদেশের সিনিয়র পার্টনারশিপ কো-অর্ডিনেটর আ ফ ম রুকুনুল ইসলাম, পত্নীতলা উপজেলা কৃষি কর্মকর্তা মো. সোহরাব হোসেন, পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিয়ামুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ফিরোজ আল মামুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।

এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন থ্রাইভ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. তোফাজ্জল হোসেন, টেকনিক্যাল অফিসার (অ্যাডভোকেসি) মো. আনোয়ার হোসেন, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং প্রকল্পের উপকারভোগী সদস্যবৃন্দ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা ও সঞ্চালনা করেন থ্রাইভ প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মো. লুৎফর রহমান রাফিন।

সভার শুরুতে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্পের লক্ষ্য, কর্মপরিকল্পনা এবং বেইজলাইন সার্ভের প্রাপ্ত গুরুত্বপূর্ণ তথ্য ও সামাজিক চিত্র তুলে ধরেন প্রকল্পের মনিটরিং অফিসার মো. আলতাফুর রহমান। পরবর্তীতে উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে উপকারভোগী সদস্যরা স্থানীয় বিভিন্ন সমস্যা ও চাহিদার কথা ব্যক্ত করেন এবং উপস্থিত কর্মকর্তাগণ সমস্যা সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা ডাসকো ফাউন্ডেশনের তৃণমূল পর্যায়ের কার্যক্রম, কাজের স্বচ্ছতা এবং বেইজলাইন সার্ভে ও এফজিডির মাধ্যমে তথ্য সংগ্রহের পদ্ধতির ভূয়সী প্রশংসা করেন। তিনি পূর্বে প্রকল্প এলাকা পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও টেকসই অগ্রগতির স্বার্থে এ প্রকল্পের মেয়াদ আরও বৃদ্ধির জন্য জোর সুপারিশ ব্যক্ত করেন।

এমএসএম / এমএসএম

শত বছরেও নজরুলের মতো প্রতিভা জন্ম নেয় না: গৌরনদীতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় জলাবদ্ধতা নিরসন ও সড়ক প্রশস্তকরণে বৃহৎ পরিকল্পনা

কুড়িগ্রামে জলবায়ু দুর্যোগ মোকাবিলায় ‘নারী অগ্রগতি’ প্রকল্পের সূচনা সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ের ৪৫ শয্যার ওয়ার্ডে ২১৫ শিশু : গাছতলায় চলছে চিকিৎসা

উলিপুরে শীতকালীন আগাম সবজিতে জমজমাট বাজার: স্বস্তির দামে খুশি ক্রেতা-বিক্রেতা

পত্নীতলায় বেইজলাইন সার্ভের তথ্যের ভিত্তিতে থ্রাইভ প্রকল্পের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত ২

ঠাকুরগাঁওয়ে ৩য় আঞ্চলিক কাব ক্যাম্পুরি শুরু নিয়ে প্রেস ব্রিফিং

মানিকগঞ্জে ত্রিপল হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদন্ড, ৮ জনের যাবজ্জীবন

ভর্তুকির সার পাচার রোধে সীমান্তে কঠোর নজরদারির নির্দেশ কৃষিমন্ত্রীর

কুড়িগ্রামে শতভাগ ফেল করা ৯ কলেজের ফলাফল পর্যালোচনা ও শিক্ষা মানোন্নয়নে মতবিনিময়

নরসিংদীতে শিক্ষকদের পাঠাগার ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত

আদমদীঘিতে বার্মিজ ফোল্ডিং চাকুসহ যুবক গ্রেফতার