ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

উলিপুরে শীতকালীন আগাম সবজিতে জমজমাট বাজার: স্বস্তির দামে খুশি ক্রেতা-বিক্রেতা


উলিপুর প্রতিনিধি photo উলিপুর প্রতিনিধি
প্রকাশিত: ৫-১১-২০২৬ দুপুর ৩:৫১

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে স্থানীয় হাটবাজারগুলোতে উঠতে শুরু করেছে শীতকালীন আগাম ও টাটকা শাকসবজি। পর্যাপ্ত সরবরাহ থাকায় শাকসবজির দাম সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে চলে এসেছে। একই সঙ্গে ভালো ফলন ও উপযুক্ত দাম পেয়ে সন্তোষ প্রকাশ করছেন প্রান্তিক কৃষকরাও।

উপজেলার উলিপুর পৌর বাজারসহ বিভিন্ন গ্রামীণ হাট ঘুরে দেখা যায়, শীতের টাটকা সবজিতে ভরপুর পুরো কাঁচাবাজার। বর্তমানে বাজারে প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে মাত্র ১০ টাকায়। এছাড়া প্রতি কেজি বেগুন ১০ থেকে ২০ টাকা, মুলা ১০ থেকে ২০ টাকা, ফুলকপি ৪০ টাকা, বাঁধাকপি ৩০ টাকা, শিম ৪০ থেকে ৫০ টাকা, পটল ৩০ টাকা, কাঁচামরিচ ৩০ থেকে ৪০ টাকা, পেঁয়াজ ৪০ টাকা এবং মিষ্টি কুমড়া ৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

বাজারের কাঁচামাল ব্যবসায়ী ছক্কু মিয়া ও আশরাফুল ইসলাম জানান, শীতের আগাম সবজির পর্যাপ্ত জোগান থাকায় দাম বেশ কম। ক্রেতারা স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারছেন এবং বিক্রি ভালো হওয়ায় ব্যবসায়ীরাও সন্তুষ্ট।

জানা গেছে, উপজেলার তিস্তা ও ব্রহ্মপুত্র নদের অববাহিকাসহ গুনাইগাছ ইউনিয়নের সাতদরগা, পান্ডুল, তবকপুর, বজরা, হাতিয়া, বুড়াবুড়ী, দুর্গাপুর ও বেগমগঞ্জ ইউনিয়নের চরাঞ্চল ও উর্বর জমিতে ব্যাপক হারে শীতকালীন শাকসবজির চাষাবাদ হয়েছে। অনুকূল আবহাওয়ায় আগাম চাষে ভালো ফলন পাওয়ায় কৃষকদের মুখে এখন আনন্দের হাসি।

এ বিষয়ে উলিপুর উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, শীতকালীন আগাম শাকসবজির উৎপাদন বেশ ভালো হয়েছে। কৃষকরা মাঠ থেকে সরাসরি টাটকা পণ্য তুলে লাভজনক দামে বিক্রি করতে পারছেন, অন্যদিকে বাজারে ক্রেতারাও কম দামে সতেজ সবজি কিনতে পেরে স্বস্তি পাচ্ছেন।

এমএসএম / এমএসএম

শত বছরেও নজরুলের মতো প্রতিভা জন্ম নেয় না: গৌরনদীতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় জলাবদ্ধতা নিরসন ও সড়ক প্রশস্তকরণে বৃহৎ পরিকল্পনা

কুড়িগ্রামে জলবায়ু দুর্যোগ মোকাবিলায় ‘নারী অগ্রগতি’ প্রকল্পের সূচনা সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ের ৪৫ শয্যার ওয়ার্ডে ২১৫ শিশু : গাছতলায় চলছে চিকিৎসা

উলিপুরে শীতকালীন আগাম সবজিতে জমজমাট বাজার: স্বস্তির দামে খুশি ক্রেতা-বিক্রেতা

পত্নীতলায় বেইজলাইন সার্ভের তথ্যের ভিত্তিতে থ্রাইভ প্রকল্পের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত ২

ঠাকুরগাঁওয়ে ৩য় আঞ্চলিক কাব ক্যাম্পুরি শুরু নিয়ে প্রেস ব্রিফিং

মানিকগঞ্জে ত্রিপল হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদন্ড, ৮ জনের যাবজ্জীবন

ভর্তুকির সার পাচার রোধে সীমান্তে কঠোর নজরদারির নির্দেশ কৃষিমন্ত্রীর

কুড়িগ্রামে শতভাগ ফেল করা ৯ কলেজের ফলাফল পর্যালোচনা ও শিক্ষা মানোন্নয়নে মতবিনিময়

নরসিংদীতে শিক্ষকদের পাঠাগার ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত

আদমদীঘিতে বার্মিজ ফোল্ডিং চাকুসহ যুবক গ্রেফতার