ঠাকুরগাঁওয়ের ৪৫ শয্যার ওয়ার্ডে ২১৫ শিশু : গাছতলায় চলছে চিকিৎসা
২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মূল ফটকের সামনের গাছগুলোর নিচে বিছানা পেতে শুয়ে-বসে আছেন কয়েকজন অভিভাবক। তাঁদের পাশে অসুস্থ শিশুরা কাতরাচ্ছে। হাসপাতালের ভেতরে তিল ধারণের ঠাঁই না পেয়ে বাধ্য হয়ে খোলা আকাশের নিচে গাছতলায় রেখেই শিশুদের চিকিৎসা করাচ্ছেন অভিভাবকেরা। কারও শিশুর হাতে স্যালাইন চলছে, কেউ আবার অপেক্ষা করছেন পরবর্তী ওষুধ বা ইনজেকশনের জন্য।
হাসপাতাল সূত্রে জানা যায়, ৪৫ শয্যার শিশু ওয়ার্ডটিতে বুধবার ভর্তি ছিল ২১৫ জন অসুস্থ শিশু। শয্যা ছাড়িয়ে রোগীদের ঠাঁই হয়েছে ওয়ার্ডের মেঝে ও বারান্দায়। এরপরও স্থান সংকুলান না হওয়ায় গত কয়েক দিন ধরে অনেক অভিভাবক গাছতলায় আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন। অতিরিক্ত রোগীর চাপে ওয়ার্ডের ভেতর দমবন্ধকর পরিবেশের সৃষ্টি হয়েছে। তীব্র গরমের পাশাপাশি বিশুদ্ধ পানির সংকট, অপরিচ্ছন্ন শৌচাগার এবং প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসামগ্রী বাইরে থেকে কিনতে বাধ্য হওয়ার অভিযোগ করছেন ক্ষুব্ধ অভিভাবকেরা।
হাসপাতালের শিশু বিভাগের সিনিয়র স্টাফ নার্স তাজনেহার জানান, ওয়ার্ডে ভর্তি হওয়া শিশুদের অধিকাংশই ঋতু পরিবর্তনের কারণে নিউমোনিয়া, শ্বাসকষ্ট, জ্বর, সর্দি-কাশি ও ডায়রিয়ায় আক্রান্ত।
পঞ্চগড়ের বিউটি বেগম তাঁর ১৭ মাস বয়সী নাতিকে টাইফয়েড ও জ্বরের কারণে হাসপাতালে ভর্তি করেছেন। তিনি বলেন, ওয়ার্ডের ভেতরে প্রচণ্ড গরম আর দুর্গন্ধ। একটি বিছানায় দুই থেকে তিনটি শিশুকে গাদাগাদি করে রাখা হচ্ছে। প্রচণ্ড ভিড়ে শিশুরা টিকতে পারে না, তাই বাধ্য হয়ে খোলা বাতাসে গাছতলায় রাখতে হচ্ছে। শুধু স্যালাইন বা ইনজেকশন দেওয়ার সময় ভেতরে নিয়ে যাই। এ ছাড়া নারী-পুরুষের জন্য আলাদা শৌচাগার না থাকা এবং খাওয়ার পানির তীব্র সংকটের অভিযোগও করেন তিনি।
একই দুর্ভোগের কথা জানান পঞ্চগড়ের জগদল সর্দারপাড়ার হোসেন আলী ও বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ীর আবু বকর। তাঁরা জানান, ভেতরে শোয়া তো দূরের কথা, বসার জায়গাটুকুও নেই। হাসপাতালের সরকারি ওষুধ মিলছে না; ক্যানুলা থেকে শুরু করে সব ধরনের ওষুধ বাইরে থেকে চড়া দামে কিনতে হচ্ছে।
এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফিরোজ জামান জুয়েল রোগীর অতিরিক্ত চাপের কথা স্বীকার করে বলেন, ৪৫ শয্যার বিপরীতে অনেক সময় আড়াই শতাধিক শিশু রোগী ভর্তি থাকে। রোগীর সঙ্গে স্বজনদের উপস্থিতির কারণে চাপ আরও বহুগুণ বেড়ে যায়। শৌচাগার সংস্কার ও পানি সংকট সমাধানে গণপূর্ত এবং জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগকে জানানো হয়েছে। এ ছাড়া ওষুধ ও চিকিৎসাসামগ্রী সরবরাহ এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট স্টোর ও সুপারভাইজারদের কঠোর নির্দেশনা দেওয়া হচ্ছে।
এমএসএম / এমএসএম
শত বছরেও নজরুলের মতো প্রতিভা জন্ম নেয় না: গৌরনদীতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় জলাবদ্ধতা নিরসন ও সড়ক প্রশস্তকরণে বৃহৎ পরিকল্পনা
কুড়িগ্রামে জলবায়ু দুর্যোগ মোকাবিলায় ‘নারী অগ্রগতি’ প্রকল্পের সূচনা সভা অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ের ৪৫ শয্যার ওয়ার্ডে ২১৫ শিশু : গাছতলায় চলছে চিকিৎসা
উলিপুরে শীতকালীন আগাম সবজিতে জমজমাট বাজার: স্বস্তির দামে খুশি ক্রেতা-বিক্রেতা
পত্নীতলায় বেইজলাইন সার্ভের তথ্যের ভিত্তিতে থ্রাইভ প্রকল্পের মতবিনিময় সভা অনুষ্ঠিত
জয়পুরহাটে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত ২
ঠাকুরগাঁওয়ে ৩য় আঞ্চলিক কাব ক্যাম্পুরি শুরু নিয়ে প্রেস ব্রিফিং
মানিকগঞ্জে ত্রিপল হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদন্ড, ৮ জনের যাবজ্জীবন
ভর্তুকির সার পাচার রোধে সীমান্তে কঠোর নজরদারির নির্দেশ কৃষিমন্ত্রীর
কুড়িগ্রামে শতভাগ ফেল করা ৯ কলেজের ফলাফল পর্যালোচনা ও শিক্ষা মানোন্নয়নে মতবিনিময়
নরসিংদীতে শিক্ষকদের পাঠাগার ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত