কুড়িগ্রামে জলবায়ু দুর্যোগ মোকাবিলায় ‘নারী অগ্রগতি’ প্রকল্পের সূচনা সভা অনুষ্ঠিত
বন্যা ও নদীভাঙনসহ জলবায়ু পরিবর্তনজনিত প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় নারীদের সক্ষমতা বৃদ্ধি, সক্রিয় অংশগ্রহণ ও নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে কুড়িগ্রামে ‘নারী অগ্রগতি’ শীর্ষক প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভার আয়োজন করা হয়। উইমেন’স পিস অ্যান্ড হিউম্যানিটেরিয়ান ফান্ড (ডব্লিউপিএইচএফ)-এর অর্থায়নে এবং ইউএন ওমেন বাংলাদেশ-এর সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করছে ইয়ুথ ফর চেঞ্জ বাংলাদেশ ফাউন্ডেশন (ওয়াইএফসি-বিডি) ও ইয়ুথনেট গ্লোবাল।
সূচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক বি. এম. কুদরত-ই-খুদা। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ টি এম বেনজীর রহমান, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, ইয়ুথ ফর চেঞ্জ বাংলাদেশ ফাউন্ডেশনের লিড ফিল্ড ইমপ্লিমেন্টেশন অ্যান্ড লোকাল এনগেজমেন্ট জাহিদ কবির এবং প্রকল্প সমন্বয়কারী জান্নাতুন্নাহার তান্নি। এ ছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি ও তৃণমূল পর্যায়ের প্রান্তিক নারীরা এতে অংশ নেন।
সভায় প্রকল্পের মূল লক্ষ্য, মাঠপর্যায়ের কর্মপরিকল্পনা ও কাঙ্ক্ষিত ফলাফল উপস্থাপন করা হয়। আয়োজকরা জানান, এ প্রকল্পের মাধ্যমে নদীভাঙন ও বন্যাকবলিত এলাকার নারীদের দুর্যোগ পূর্বপ্রস্তুতি, দুর্যোগকালীন উদ্ধার তৎপরতা ও দুর্যোগোত্তর পুনর্বাসন বিষয়ে বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে ‘পিস সার্কেল’ গঠন, পুরুষ সহযোগীদের সচেতনতা বৃদ্ধি এবং ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে নারীদের দৃশ্যমান ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে স্থানীয় নারীরা বিগত ভয়াবহ বন্যা ও নদীভাঙনের সময় তাঁদের জীবনযুদ্ধ, আশ্রয়কেন্দ্রের নিরাপত্তা সংকট, জীবিকা হারানো এবং স্বাস্থ্যগত নানা ভোগান্তির চিত্র তুলে ধরেন।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে কুড়িগ্রামের মতো নদীমাতৃক জেলায় নারীরা সবচেয়ে বেশি ঝুঁকির মুখে পড়েন। তাই শুধু ত্রাণ বিতরণের ওপর নির্ভরশীল না থেকে দুর্যোগ ব্যবস্থাপনার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীদের নেতৃত্ব সুদৃঢ় করতে হবে। স্থানীয় পর্যায় থেকে নীতি নির্ধারণ পর্যন্ত সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই জলবায়ু সহনশীল একটি টেকসই সমাজ গড়ে তোলা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।
এমএসএম / এমএসএম
শত বছরেও নজরুলের মতো প্রতিভা জন্ম নেয় না: গৌরনদীতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় জলাবদ্ধতা নিরসন ও সড়ক প্রশস্তকরণে বৃহৎ পরিকল্পনা
কুড়িগ্রামে জলবায়ু দুর্যোগ মোকাবিলায় ‘নারী অগ্রগতি’ প্রকল্পের সূচনা সভা অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ের ৪৫ শয্যার ওয়ার্ডে ২১৫ শিশু : গাছতলায় চলছে চিকিৎসা
উলিপুরে শীতকালীন আগাম সবজিতে জমজমাট বাজার: স্বস্তির দামে খুশি ক্রেতা-বিক্রেতা
পত্নীতলায় বেইজলাইন সার্ভের তথ্যের ভিত্তিতে থ্রাইভ প্রকল্পের মতবিনিময় সভা অনুষ্ঠিত
জয়পুরহাটে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত ২
ঠাকুরগাঁওয়ে ৩য় আঞ্চলিক কাব ক্যাম্পুরি শুরু নিয়ে প্রেস ব্রিফিং
মানিকগঞ্জে ত্রিপল হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদন্ড, ৮ জনের যাবজ্জীবন
ভর্তুকির সার পাচার রোধে সীমান্তে কঠোর নজরদারির নির্দেশ কৃষিমন্ত্রীর
কুড়িগ্রামে শতভাগ ফেল করা ৯ কলেজের ফলাফল পর্যালোচনা ও শিক্ষা মানোন্নয়নে মতবিনিময়
নরসিংদীতে শিক্ষকদের পাঠাগার ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত