ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় জলাবদ্ধতা নিরসন ও সড়ক প্রশস্তকরণে বৃহৎ পরিকল্পনা


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৫-১১-২০২৬ দুপুর ৩:৫৪

দীর্ঘদিনের চরম দুর্ভোগ ও জলাবদ্ধতার কবল থেকে পৌরবাসীকে মুক্তি দিতে সুদূরপ্রসারী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে চাঁপাইনবাবগঞ্জ পৌর কর্তৃপক্ষ। মহানন্দা সেতুর সংযোগ সড়ক প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি শহরের পানি নিষ্কাশন ব্যবস্থার আধুনিকায়ন এবং প্রধান সড়কগুলো প্রশস্ত করার এই সমন্বিত উদ্যোগ দৃশ্যমান হতে শুরু করেছে। প্রকল্পটি পুরোপুরি বাস্তবায়িত হলে শহরের যোগাযোগ ব্যবস্থা ও নগরবাসীর জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে।

পৌরসভা সূত্রে জানা গেছে, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে সামান্য বৃষ্টিতেই শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও অলিগলি তলিয়ে গিয়ে সৃষ্টি হতো তীব্র জলাবদ্ধতা। এ সমস্যা স্থায়ীভাবে দূর করতে আধুনিক পাইপলাইন স্থাপন এবং প্রশস্ত পাকা ড্রেন নির্মাণের কাজ দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। একই সঙ্গে যানবাহনের ক্রমবর্ধমান চাপ সামাল দিতে ও দীর্ঘদিনের যানজট নিরসনে গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রশস্তকরণের কাজ হাতে নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে সড়ক প্রশস্তকরণে প্রয়োজনীয় ভূমি অধিগ্রহণ কার্যক্রম চলমান রয়েছে।

আসন্ন বর্ষা মৌসুমের আগেই পানি নিষ্কাশনের পথ সুগম করতে অগ্রাধিকার ভিত্তিতে ড্রেনেজ ব্যবস্থার কাজ তদারকি করা হচ্ছে। ভূমি অধিগ্রহণের আইনি ও দাপ্তরিক প্রক্রিয়ায় কিছুটা সময় ব্যয় হলেও সব জটিলতা কাটিয়ে দ্রুততম সময়ে প্রকল্প বাস্তবায়নে কাজ করছে পৌর প্রশাসন।

পৌরসভার উন্নয়ন পদক্ষেপে সন্তোষ প্রকাশ করে শহরের বাসিন্দা সফিকুল ইসলাম ভোলা জানান, দীর্ঘদিন ধরে নগরবাসীকে জলাবদ্ধতা ও যানজটের ভোগান্তি পোহাতে হচ্ছে। বর্তমান ড্রেনেজ ও সড়ক উন্নয়ন কার্যক্রম মানুষের মনে নতুন আশার সঞ্চার করেছে। তবে কাজের গুণগত মান বজায় রেখে স্বচ্ছতার সঙ্গে তা সম্পন্ন করা গেলে পৌরবাসী দীর্ঘমেয়াদে এর সুফল পাবে।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. তোফিকুল ইসলাম বলেন, পৌর এলাকার ড্রেনেজ সংকট ও যোগাযোগব্যবস্থার আধুনিকায়নে পরিকল্পিতভাবে কাজ চলছে। ভূমি অধিগ্রহণ সংক্রান্ত প্রক্রিয়াগুলো দ্রুততম সময়ে সম্পন্ন করে সড়ক প্রশস্তকরণের গতি বাড়ানো হবে। প্রকল্পটি শেষ হলে শহরে জলাবদ্ধতার স্থায়ী সমাধান নিশ্চিত হবে।

চাঁপাইনবাবগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) ও পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ জানান, পৌরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে উন্নয়ন কাজগুলো নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মত উপায়ে সম্পন্ন করার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ কার্যক্রম সম্পন্ন হলে চাঁপাইনবাবগঞ্জ শহরের যোগাযোগ ও ড্রেনেজ ব্যবস্থায় দৃশ্যমান রূপান্তর ঘটবে এবং পৌরবাসী কাঙ্ক্ষিত সুফল ভোগ করবেন।

এমএসএম / এমএসএম

শত বছরেও নজরুলের মতো প্রতিভা জন্ম নেয় না: গৌরনদীতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় জলাবদ্ধতা নিরসন ও সড়ক প্রশস্তকরণে বৃহৎ পরিকল্পনা

কুড়িগ্রামে জলবায়ু দুর্যোগ মোকাবিলায় ‘নারী অগ্রগতি’ প্রকল্পের সূচনা সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ের ৪৫ শয্যার ওয়ার্ডে ২১৫ শিশু : গাছতলায় চলছে চিকিৎসা

উলিপুরে শীতকালীন আগাম সবজিতে জমজমাট বাজার: স্বস্তির দামে খুশি ক্রেতা-বিক্রেতা

পত্নীতলায় বেইজলাইন সার্ভের তথ্যের ভিত্তিতে থ্রাইভ প্রকল্পের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত ২

ঠাকুরগাঁওয়ে ৩য় আঞ্চলিক কাব ক্যাম্পুরি শুরু নিয়ে প্রেস ব্রিফিং

মানিকগঞ্জে ত্রিপল হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদন্ড, ৮ জনের যাবজ্জীবন

ভর্তুকির সার পাচার রোধে সীমান্তে কঠোর নজরদারির নির্দেশ কৃষিমন্ত্রীর

কুড়িগ্রামে শতভাগ ফেল করা ৯ কলেজের ফলাফল পর্যালোচনা ও শিক্ষা মানোন্নয়নে মতবিনিময়

নরসিংদীতে শিক্ষকদের পাঠাগার ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত

আদমদীঘিতে বার্মিজ ফোল্ডিং চাকুসহ যুবক গ্রেফতার