শত বছরেও নজরুলের মতো প্রতিভা জন্ম নেয় না: গৌরনদীতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন
আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এক বিরল ও ক্ষণজন্মা প্রতিভা; শত বছরেও এমন প্রতিভার জন্ম হয় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রীর পদমর্যাদায়) ও সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন (এমপি)। তিনি বলেন, ‘সর্বশক্তিমানের বিশেষ কৃপায় এমন মানুষের আবির্ভাব ঘটে, যাঁদের অমর সৃষ্টি ও কর্ম যুগে যুগে প্রজন্মকে অনুপ্রাণিত ও প্রভাবিত করে। কবি নজরুল আমাদের জাতীয় বাস্তবতায় ঠিক তেমনই একজন আলোকবর্তিকা। আর সেই ঐতিহাসিক তাৎপর্য উপলব্ধি করেই সরকার ২০২৬ সালকে দেশব্যাপী “নজরুল বর্ষ” হিসেবে ঘোষণা করেছে।’
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) দুপুর সাড়ে ১২টায় গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিক হাসান রাসেল, গৌরনদী প্রেস ক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন শরীফ, সদস্য সচিব মো. সফিকুর রহমান শরীফ স্বপন এবং পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. কামরুজ্জামান খোকনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এর আগে একই দিন বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ৬৪ জন গ্রাম পুলিশ সদস্যের মাঝে সরকারের পক্ষ থেকে নতুন বাইসাইকেল, পোশাক ও জুতা বিতরণ করেন উপদেষ্টা। এ সময় তিনি তাঁর ব্যক্তিগত তহবিল থেকে প্রত্যেক গ্রাম পুলিশ সদস্যের স্ত্রীর জন্য উপহার হিসেবে নতুন শাড়ি তুলে দেন।
তারও আগে সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে নিম্নআয়ের মানুষের জন্য সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন এবং প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন তিনি।
এমএসএম / এমএসএম
রাজস্থলীতে টেকাব প্রকল্পের ভ্রাম্যমাণ কম্পিউটার ভ্যানে প্রশিক্ষণার্থীদের যাতায়াত ভাতা প্রদান
শত বছরেও নজরুলের মতো প্রতিভা জন্ম নেয় না: গৌরনদীতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় জলাবদ্ধতা নিরসন ও সড়ক প্রশস্তকরণে বৃহৎ পরিকল্পনা
কুড়িগ্রামে জলবায়ু দুর্যোগ মোকাবিলায় ‘নারী অগ্রগতি’ প্রকল্পের সূচনা সভা অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ের ৪৫ শয্যার ওয়ার্ডে ২১৫ শিশু : গাছতলায় চলছে চিকিৎসা
উলিপুরে শীতকালীন আগাম সবজিতে জমজমাট বাজার: স্বস্তির দামে খুশি ক্রেতা-বিক্রেতা
পত্নীতলায় বেইজলাইন সার্ভের তথ্যের ভিত্তিতে থ্রাইভ প্রকল্পের মতবিনিময় সভা অনুষ্ঠিত
জয়পুরহাটে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত ২
ঠাকুরগাঁওয়ে ৩য় আঞ্চলিক কাব ক্যাম্পুরি শুরু নিয়ে প্রেস ব্রিফিং
মানিকগঞ্জে ত্রিপল হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদন্ড, ৮ জনের যাবজ্জীবন
ভর্তুকির সার পাচার রোধে সীমান্তে কঠোর নজরদারির নির্দেশ কৃষিমন্ত্রীর
কুড়িগ্রামে শতভাগ ফেল করা ৯ কলেজের ফলাফল পর্যালোচনা ও শিক্ষা মানোন্নয়নে মতবিনিময়