পিরোজপুর জেলা জামায়াতের নতুন আমির মাওলানা আব্দুর রব
বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার ২০২৭-২০২৮ কার্যকালের জন্য নতুন আমির নির্বাচিত হয়েছেন মাওলানা আব্দুর রব। দীর্ঘ ৩৫ বছর ধরে জেলা আমিরের দায়িত্ব পালন করে আসা অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ অসুস্থতাজনিত কারণে অব্যাহতি নেওয়ার পর ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। এবার রুকনদের সরাসরি ভোটে পূর্ণাঙ্গ জেলা আমির হিসেবে নির্বাচিত হলেন তিনি।
বুধবার (৪ নভেম্বর ২০২৬) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী পরিষদের বৈঠক শেষে দেশের ৭৭টি সাংগঠনিক জেলা ও মহানগর শাখার নবনির্বাচিত আমিরদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন দলের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
দলীয় সূত্রে জানা যায়, ১৯৯১ সাল থেকে একটানা দীর্ঘ ৩৫ বছর পিরোজপুর জেলা জামায়াতের আমিরের দায়িত্ব পালন করে আসছিলেন অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ। সম্প্রতি শারীরিক অসুস্থতার কারণে তিনি দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী নায়েবে আমির মাওলানা আব্দুর রবকে ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব দেওয়া হয়।
পরবর্তীতে ২০২৭-২০২৮ সেশনের নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে গত ৯ অক্টোবর পিরোজপুর শহরের টাউন স্কুল মাঠে জেলা রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়। জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলালের পরিচালনায় ওই সম্মেলনে জেলার ৬৭২ জন নারী ও পুরুষ রুকন (সদস্য) অত্যন্ত কঠোর গোপনীয়তায় ব্যালটের মাধ্যমে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। সেই নির্বাচনের ভোট গণনার চূড়ান্ত ফলাফল অনুযায়ী কেন্দ্রীয়ভাবে মাওলানা আব্দুর রবকে পিরোজপুর জেলা আমির হিসেবে ঘোষণা করা হয়।
এমএসএম / এমএসএম
পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত
পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন
চিলমারী হাসপাতালে চিকিৎসার চরম অবহেলা: হাতের ভেতর কাচ রেখেই রোগীকে ছাড়পত্র
নবীগঞ্জে দাখিল ও আলিম উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
পিরোজপুর জেলা জামায়াতের নতুন আমির মাওলানা আব্দুর রব
রাজস্থলীতে টেকাব প্রকল্পের ভ্রাম্যমাণ কম্পিউটার ভ্যানে প্রশিক্ষণার্থীদের যাতায়াত ভাতা প্রদান
শত বছরেও নজরুলের মতো প্রতিভা জন্ম নেয় না: গৌরনদীতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় জলাবদ্ধতা নিরসন ও সড়ক প্রশস্তকরণে বৃহৎ পরিকল্পনা
কুড়িগ্রামে জলবায়ু দুর্যোগ মোকাবিলায় ‘নারী অগ্রগতি’ প্রকল্পের সূচনা সভা অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ের ৪৫ শয্যার ওয়ার্ডে ২১৫ শিশু : গাছতলায় চলছে চিকিৎসা
উলিপুরে শীতকালীন আগাম সবজিতে জমজমাট বাজার: স্বস্তির দামে খুশি ক্রেতা-বিক্রেতা
পত্নীতলায় বেইজলাইন সার্ভের তথ্যের ভিত্তিতে থ্রাইভ প্রকল্পের মতবিনিময় সভা অনুষ্ঠিত