নবীগঞ্জে দাখিল ও আলিম উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
যে শিক্ষা মানুষের মনোজগৎকে জাগ্রত করে না এবং নৈতিকতা ও মনুষ্যত্ববোধের গুণাবলি বিকশিত করে না, সেই শিক্ষা অর্থহীন বলে মন্তব্য করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও অধ্যক্ষ মুফতি হুমায়ূনূর রহমান। তিনি বলেন, শিক্ষার্থীদের আদর্শ-ভিত্তিক নৈতিক শিক্ষা গ্রহণের মাধ্যমে সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। অর্জিত জ্ঞান সমাজে বাস্তবায়নের মধ্য দিয়েই একটি আলোকিত ও আদর্শ দেশ বিনির্মাণ সম্ভব।
বুধবার (৪ নভেম্বর ২০২৬) হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মাধবপুর ও গালিমপুর মোহাম্মদিয়া হাফিজিয়া আলিম মাদ্রাসার মিলনায়তনে দাখিল ও আলিম উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওসমানীনগরের লামা তাজপুরের হাজী মছদ্দর আলী ফাউন্ডেশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদ্রাসার যুক্তরাজ্যস্থ উন্নয়ন কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম চৌধুরীর (নুনু মিয়া) সভাপতিত্বে এবং শিক্ষক মাওলানা আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাদ্রাসার সাবেক পরিচালনা পর্ষদ সভাপতি লাল মিয়া তালুকদার, শিক্ষক মাওলানা মো. ইলিয়াছ, মো. আলমগীর হুসেন ও সাবেক শিক্ষার্থী সাইদুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা বশির উদ্দিন খান, মাওলানা আতাউর রহমান, অভিভাবক মো. ধন মিয়া, মো. তাজমুল মিয়া, আংগুর মিয়া ও সেজু মিয়া চৌধুরীসহ শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ফাউন্ডেশনের সভাপতি হাজী ফারুক আহমদ ও পরিচালক আরশ আহমদের পৃষ্ঠপোষকতায় এবং সাবেক শিক্ষার্থী ইব্রাহীম আহমদ সুহেলের সার্বিক তত্ত্বাবধানে কৃতী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরিশেষে শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য ও দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এমএসএম / এমএসএম
পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত
পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন
চিলমারী হাসপাতালে চিকিৎসার চরম অবহেলা: হাতের ভেতর কাচ রেখেই রোগীকে ছাড়পত্র
নবীগঞ্জে দাখিল ও আলিম উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
পিরোজপুর জেলা জামায়াতের নতুন আমির মাওলানা আব্দুর রব
রাজস্থলীতে টেকাব প্রকল্পের ভ্রাম্যমাণ কম্পিউটার ভ্যানে প্রশিক্ষণার্থীদের যাতায়াত ভাতা প্রদান
শত বছরেও নজরুলের মতো প্রতিভা জন্ম নেয় না: গৌরনদীতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় জলাবদ্ধতা নিরসন ও সড়ক প্রশস্তকরণে বৃহৎ পরিকল্পনা
কুড়িগ্রামে জলবায়ু দুর্যোগ মোকাবিলায় ‘নারী অগ্রগতি’ প্রকল্পের সূচনা সভা অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ের ৪৫ শয্যার ওয়ার্ডে ২১৫ শিশু : গাছতলায় চলছে চিকিৎসা
উলিপুরে শীতকালীন আগাম সবজিতে জমজমাট বাজার: স্বস্তির দামে খুশি ক্রেতা-বিক্রেতা
পত্নীতলায় বেইজলাইন সার্ভের তথ্যের ভিত্তিতে থ্রাইভ প্রকল্পের মতবিনিময় সভা অনুষ্ঠিত