শেরপুরে গ্রেপ্তারকৃত নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতাদের রিমান্ড মঞ্জুর
শেরপুরে দুই দিনে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডিবি ও শেরপুর সদর থানা পুলিশ নিষিদ্ধ ঘোষিত শহর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাজন সরকার রাজু, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মোঃ খোরশেদ আলম ইয়াকুব এবং যুবলীগ নেতা আব্দুল বাতেনকে গ্রেপ্তার করা হয়।
৪ নভেম্বর বুধবার তাদেরকে আদালতে সোপর্দ করে প্রত্যেককে একটি নাশকতা চেষ্টা মামলায় সাত দিন করে রিমান্ড আবেদন করলে আদালত ৫ নভেম্বর বৃহস্পতিবার রিমান্ড শুনানি শেষে স্বেচ্ছাসেবক লীগ নেতা ইয়াকুবকে দুই দিন এবং আওয়ামী লীগ ও যুবলীগ নেতা যথাক্রমে রাজন সরকার রাজু এবং আব্দুল বাতেনকে একদিনের রিমান্ড মঞ্জুর করা হয়। বাকি আরো দুইটি মামলার রিমান্ড শুনানি পরবর্তী দিন ধার্য করা হবে বলে সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে।
খোরশেদ আলম ইয়াকুব এবং আব্দুল বাতেনের বিরুদ্ধে 2024 এর ছাত্র হত্যা মামলাসহ যথাক্রমে ছয়টি ও পাঁচটি করে, এছাড়া রাজন সরকারের বিরুদ্ধে নাশকতা চেষ্টাসহ পৃথক দুইটি মামলা রয়েছে বলে সদর থানা পুলিশ জানায়।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোকন চন্দ্র ঘোষ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ২৪ এর ছাত্র হত্যা, নাশকতা চেষ্টা ও সন্ত্রাসী হামলা মামলাসহ একাধিক মামলা রয়েছে। একটি মামলায় একজনকে দুই দিনের এবং বাকি দুইজনকে একদিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এছাড়া আরো ২টি মামলায় রিমান্ড শুনানি বাকি রয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে জামালপুর জেলার বকশীগঞ্জ থেকে ডিবি পুলিশ ইয়াকুব ও বাতেনকে এবং শেরপুর শহরের নায়ানিবাজার বাসা থেকে রাজন সরকারকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রাম শিল্পী কল্যাণ সোসাইটির জেলা কমিটির যাত্রা শুরু
বিকল্প পথে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও এক চালান
ঘিওর হাট বাজারে ফুটপাত ও রাস্তা দখল করে দোকানপাট জনগনের দুর্ভোগ চরমে
বাগেরহাটে চাঞ্চল্যকর দস্যুতা মামলার মূলহোতাসহ ৪ ডাকাত গ্রেফতার
নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর উদ্বোধন
কোনাবাড়ীতে মাদকবিরোধী র্যালী অনুষ্ঠিত হয়েছে
রায়গঞ্জে দৃষ্টিহীন মা, প্রতিবন্ধী মেয়েসহ তিন সন্তান নিয়ে বিপাকে বিধবা আয়েশা
ধুনটে এমপি সিরাজের গাড়িবহরে হামলার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার
কুড়িগ্রামে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মৃত্যু
ঠাকুরগাঁওকে মাদক ও ক্যাসিনোমুক্ত করতে বিশেষ উদ্যোগ: ত্রাণমন্ত্রী দুলু
প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সোনাইমুড়ীতে ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা
এইচএসসি: এক মাসের মধ্যে-ই পুন: পরীক্ষা, সাধুবাদ সব মহলে
কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
Link Copied