এইচএসসি: এক মাসের মধ্যে-ই পুন: পরীক্ষা, সাধুবাদ সব মহলে
রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় এবার এক ও দুই বিষয়ে ফেল করেছে ৬০ হাজার শিক্ষার্থী। তবে এই শিক্ষার্থীদের আগের মত আর একছর অপেক্ষা করতে হবে না, এক মাসের মধ্যে-ই তারা ফেল করা বিষয়ে পরীক্ষা দিয়ে পাশ করলে সার্টিফিকেট পাবে এবছরের-ই আবার উচ্চ শিক্ষার জন্য ভর্তি পরীক্ষায় অংশগ্রহণও করতে পারবে এবছর। সম্প্রতি এরকম-ই নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নির্দেশনার ইতিবাচক দিক বর্ণনা করে সাধুবাদ জানিয়েছেন গবেষক, শিক্ষাবিদ, অভিভাবক ও শিক্ষার্থীরা।
২০২৬ সালে এইচএসসি পরিক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডে উচ্চ মাধ্যমিক পরিক্ষায় (এইচএসসি) এক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা ৪০ হাজার ১শত ৮১জন। অকৃতকার্যের হার ২৯.২৫। দুই বিষয়ে অকৃতকার্য ছাত্র-ছাত্রীর সংখ্যা ১৯ হাজার ৮শত ৬৮ জন। যার অকৃতকার্যের হার ১৪.৪৬শতাংশ। তবে গত ২০২৫ সালে এইচএসসি পরিক্ষায় এক বিষয়ে অকৃতকার্যের হার ছিল ২৪.৯৫ শতাংশ এবং দুই বিষয়ের অকৃতকার্যের হার ছিল ৯.৪৯ শতাংশ।
বর্তমান সরকারের এই উদ্দ্যোগ প্রশংসনীয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং বিশেষজ্ঞদের মতে বিগত সময়ের সৃজনশীল পরিক্ষার কারনে শিক্ষার্থীরদের এ অপ্রত্যাশিত ফলাফল। অনেক শিক্ষার্থী তাদের পরিক্ষার ফলাফল সন্তোষজন না হলেই আত্মহত্যা করছে। কেউবা ব্যাতিক্রম ঘটনা ঘটাচ্ছে। তবে এক বছরের পরিবর্তে এক মাসের মধ্যেই এক ও দুই বিষয়ে অকৃতকার্য ছাত্র-ছাত্রীদের পূনরাই পরিক্ষার ব্যবস্থা বাংলাদেশের ইতিহাসে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করছেন অনেকেই।
এক বা দুই বিষয়ে ফেল করা নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী জানিয়েছে, এ সিদ্ধান্তে তারা উপকৃত হয়েছেন। সারাবছর ধরে এই ফেল করার বোঝা বয়ে বেড়ানোর যন্ত্রণা থেকেও মুক্তি পাবো আমরা ৷
অভিভাবকদের মধ্যেও বিষয়টি ইতিবাচক হিসেবে বিবেচিত হয়েছে। এ্যাডভোকেট রকিবুল হাসান রোকন বলেন, অভিভাবক হিসেবে আমি এ সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছি। ছাত্র এবং অভিভাবক উভয়েই উপকৃত হবেন বলে আমি মনে করি।
রাজশাহী সরকারি সিটি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক তানভিরুল হক বলেন, এক বা দুই বিষয়ে ফেল মানে সে খারাপ ছাত্র নয়। ছাত্র-ছাত্রীদের অনেক সময় পারিপার্শিক কারনে পরিক্ষায় খাতায় তাদের কাঙ্খিত লিখাটি লিখে আসতে পারে না। তাদের জন্য সরকারের এই ব্যবস্থাকে তিনি সাধুবাদ জানিয়েছেন। তিনি বলেন, অনেক শিক্ষার্থী রয়েছে যারা পরিক্ষার ফলাফল একটু খারাপ হলেই আত্মহত্যা বা বিভিন্ন অশুভ আচরণ করে। মানসিক চাপ নিতে পারেনা। আবার অসচ্ছল পরিবারের জন্য অতিরিক্ত একবছরের খরচ বহন করাও কঠিন।
রাজশাহী জেলা শিক্ষা অফিসার জায়েদুর রহমান বলেন, নির্দেশনাটি সময়পযোগী। এক বছর অপেক্ষা না করে এক মাসের মধ্যে ছাত্র-ছাত্রীরা তাদের মেধা যাচাই করার সুযোগ পাচ্ছে। শিক্ষা মন্ত্রীর ঘোষণা দৃষ্টান্ত রাখবে বলে আমি মনে করি।
এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী’র পরিক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফফাত জেরীন জানিয়েছেন, যাদের মেধা রয়েছে তারাই এই স্বল্প সময়ে তাদের মেধার মুল্যায়ন পাবে । এখানেও আবার ফেল করবে তাদের হয়তো সুযোগ থাকবে বলে মনে হয় না। শিক্ষা মন্ত্রনালয়ের চিঠি আসার পর বোঝা যাবে শিক্ষা পদ্ধতির নতুন মোড় কি নিচ্ছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট পরিচালক অধ্যাপক আক্তার বানু আলপনা বলেন, বিগত সময়ের সৃজনশীল পরিক্ষার কারনেই এই ফলাফলের বিপর্যয় হচ্ছে। কভিড-১৯ এর সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান অনলাইন ক্লাস নিয়েছেন। বাস্তবতা আর কল্পনা এক নয়। এক সময় খাতায় লিখলেই পাশ করতো এবং ভালো নাম্বার পেত। বর্তমান সময়ের পরিক্ষার ফলাফলের জন্য শিক্ষার্থীরা দোষি নয়। এজন্য দায়ি নতুন নতুন পরিক্ষা পদ্ধতি। সম্প্রতী এক বছরের পরিবর্তে এক মাসের মধ্যেই ছাত্র-ছাত্রীরা তাদের মেধা যাচায়ের সুযোগ পাচ্ছে। এই পরিক্ষার ব্যবস্থা না করলে সারা দেশের বিশ্ববিদ্যালয় গুলোতে প্রায় ৭ লাখ সিট পূর্ণ হত না। শিক্ষা মন্ত্রী সারাদেশের শিক্ষার্থীদের কথা চিন্তা করেই সিদ্ধান্ত দিয়েছেন, যা প্রকৃত অর্থেই প্রশংসার দাবিদার।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রাম শিল্পী কল্যাণ সোসাইটির জেলা কমিটির যাত্রা শুরু
বিকল্প পথে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও এক চালান
ঘিওর হাট বাজারে ফুটপাত ও রাস্তা দখল করে দোকানপাট জনগনের দুর্ভোগ চরমে
বাগেরহাটে চাঞ্চল্যকর দস্যুতা মামলার মূলহোতাসহ ৪ ডাকাত গ্রেফতার
নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর উদ্বোধন
কোনাবাড়ীতে মাদকবিরোধী র্যালী অনুষ্ঠিত হয়েছে
রায়গঞ্জে দৃষ্টিহীন মা, প্রতিবন্ধী মেয়েসহ তিন সন্তান নিয়ে বিপাকে বিধবা আয়েশা
ধুনটে এমপি সিরাজের গাড়িবহরে হামলার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার
কুড়িগ্রামে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মৃত্যু
ঠাকুরগাঁওকে মাদক ও ক্যাসিনোমুক্ত করতে বিশেষ উদ্যোগ: ত্রাণমন্ত্রী দুলু
প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সোনাইমুড়ীতে ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা
এইচএসসি: এক মাসের মধ্যে-ই পুন: পরীক্ষা, সাধুবাদ সব মহলে