ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

ঠাকুরগাঁওকে মাদক ও ক্যাসিনোমুক্ত করতে বিশেষ উদ্যোগ: ত্রাণমন্ত্রী দুলু


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ৬-১১-২০২৬ দুপুর ১:১২

ঠাকুরগাঁওকে মাদক ও ক্যাসিনোর প্রভাবমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। এ জন্য মাদক, ক্যাসিনো, জুয়া, যৌতুক ও বাল্যবিবাহ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছেন তিনি। বৃহস্পতিবার রাতে ঠাকুরগাঁও জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মন্ত্রী।
আসাদুল হাবিব দুলু বলেন, মাদক সমাজের বিভিন্ন স্তরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অন্যতম কারণ। এর প্রভাবে পারিবারিক ও সামাজিক জীবনেও নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। এসব সমস্যা মোকাবিলায় ইতোমধ্যে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। সবার সম্মিলিত সহযোগিতা পেলে ঠাকুরগাঁওকে মাদক নিয়ন্ত্রণে সফল ও ক্যাসিনোর প্রভাবমুক্ত জেলা হিসেবে গড়ে তোলা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মন্ত্রী বলেন, মাদক, ক্যাসিনো, জুয়া, যৌতুক ও বাল্যবিবাহের মতো সামাজিক অপরাধ কমিয়ে আনতে সবাইকে একযোগে কাজ করতে হবে। এসব অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সার্বিক উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
জেলার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, রাস্তাঘাট, স্কুল-কলেজ, মসজিদ ও মন্দিরের উন্নয়নকাজ স্বাভাবিক গতিতেই চলবে। উন্নয়নের দিক থেকে ঠাকুরগাঁও অনেক এগিয়েছে। ভবিষ্যতে এ জেলার আরও অগ্রগতি হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সভায় ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য চিকিৎসক আব্দুস সালাম, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম, জেলা প্রশাসক মো. রফিকুল হকসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি ও জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রাম শিল্পী কল্যাণ সোসাইটির জেলা কমিটির যাত্রা শুরু

বিকল্প পথে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও এক চালান

ঘিওর হাট বাজারে ফুটপাত ও রাস্তা দখল করে দোকানপাট জনগনের দুর্ভোগ চরমে

বাগেরহাটে চাঞ্চল্যকর দস্যুতা মামলার মূলহোতাসহ ৪ ডাকাত গ্রেফতার

নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর উদ্বোধন

কোনাবাড়ীতে মাদকবিরোধী র‍্যালী অনুষ্ঠিত হয়েছে

রায়গঞ্জে দৃষ্টিহীন মা, প্রতিবন্ধী মেয়েসহ তিন সন্তান নিয়ে বিপাকে বিধবা আয়েশা

ধুনটে এমপি সিরাজের গাড়িবহরে হামলার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রামে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মৃত্যু

ঠাকুরগাঁওকে মাদক ও ক্যাসিনোমুক্ত করতে বিশেষ উদ্যোগ: ত্রাণমন্ত্রী দুলু

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সোনাইমুড়ীতে ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা

এইচএসসি: এক মাসের মধ্যে-ই পুন: পরীক্ষা, সাধুবাদ সব মহলে

কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু