ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

কোনাবাড়ীতে মাদকবিরোধী র‍্যালী অনুষ্ঠিত হয়েছে


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ৬-১১-২০২৬ দুপুর ১:১৪

"যুবকের শক্তি, সমাজের মুক্তি-মাদক মুক্ত বাংলাদেশ গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী আমবাগ এলাকায় মানববন্ধন, র‍্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০ টার সময় আমবাগ মিতালি ক্লাব এলাকায় যুব শক্তি ফাউন্ডেশনের কার্যালয়ে এ আয়োজন করা হয়। 

আলোচনাসভা শেষে আমবাগ মিতালি ক্লাব আঞ্চলিক সড়কের পাশে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরে একটি মাদক বিরোধী  র‍্যালী বের করা হয়। 
র‍্যালীটি আমবাগ এলাকার বিভিন্ন আঞ্চলিক সড়ক পদক্ষিণ করে পূনরায় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

সংগঠনের সভাপতি আমির হোসনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার আবু সাইদ। এসময় সাধারণ সম্পাদক আব্দুস সালামের সঞ্চালনায় কোনাবাড়ী থানা বিএনপির সাবেক আহবায়ক মোঃ রবিউল আলম রবি,১০ নং ওয়ার্ড
বিএনপির সভাপতি সেলিম সরকার, সাবেক সভাপতি আশরাফুল আলম, ১০ নং ওয়ার্ড যুবদলের সভাপতি কামরুল ইসলাম,গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রবিউল হাসান রুবেলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এসময় অতিথিরা বলেন,যে-কোন মূল্যে এলাকা থেকে মাদক নির্মূল করতে হবে। মাদক যুব সমাজকে ধ্বংসের দিকে ধাবিত করছে। তাই এলাকাকে মাদকমুক্ত করতে সবাইকে ঐকবদ্ধ ভাবে
কাজ করার আহবান জানান অতিথিরা। এসময় 
যুব শক্তি ফাউন্ডেশনের উত্তরোত্তর সাফল্য কামনা
করেন অতিথিরা।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রাম শিল্পী কল্যাণ সোসাইটির জেলা কমিটির যাত্রা শুরু

বিকল্প পথে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও এক চালান

ঘিওর হাট বাজারে ফুটপাত ও রাস্তা দখল করে দোকানপাট জনগনের দুর্ভোগ চরমে

বাগেরহাটে চাঞ্চল্যকর দস্যুতা মামলার মূলহোতাসহ ৪ ডাকাত গ্রেফতার

নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর উদ্বোধন

কোনাবাড়ীতে মাদকবিরোধী র‍্যালী অনুষ্ঠিত হয়েছে

রায়গঞ্জে দৃষ্টিহীন মা, প্রতিবন্ধী মেয়েসহ তিন সন্তান নিয়ে বিপাকে বিধবা আয়েশা

ধুনটে এমপি সিরাজের গাড়িবহরে হামলার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রামে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মৃত্যু

ঠাকুরগাঁওকে মাদক ও ক্যাসিনোমুক্ত করতে বিশেষ উদ্যোগ: ত্রাণমন্ত্রী দুলু

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সোনাইমুড়ীতে ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা

এইচএসসি: এক মাসের মধ্যে-ই পুন: পরীক্ষা, সাধুবাদ সব মহলে

কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু