বাগেরহাটে চাঞ্চল্যকর দস্যুতা মামলার মূলহোতাসহ ৪ ডাকাত গ্রেফতার
বাগেরহাট জেলা সদরের যাত্রাপুর চাপাতলা এলাকার আতিয়ার রহমানের বসতবাড়ীতে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনার মুলহোতাসহ ৪ জন কে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় লুষ্টিত নগদ কিছু টাকা ও স্বর্নালংকার উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো ঘটনার মুল হোতা আব্দুর নূর তুষার ওরফে হৃদয় (৩১), মোঃ হাসিব শেখ (৩৪), মোঃ ইনামুল বিশ্বাস ওরফে এনা (৩৭) এবং ডাকাতির স্বর্নালংকার ক্রেতা আব্দুর রশিদ (৩২)। তথ্যপ্রযুক্তি ব্যবহার ও নিবিড় অনুসন্ধান শেষে বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস আভিযানিক দল বুধবার ও বৃহস্পতিবার ধারাবাহিক অভিযান পরিচালনা করে ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে। প্রসঙ্গতঃ গত ১৪ অক্টোবর রাতে বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চাঁপাতলা গ্রামের শেখ আতিয়ার রহমানের বসতবাড়ির ঘরের গ্রীল ভেঙ্গে প্রবেশ করে মুখোশ পরা ডাকাতদল অস্ত্রেরমুখ চাঞ্চল্যকর দস্যুতা ও ডাকাতির ঘটনা ঘটায়। ডাকাতদল অস্ত্রের মুখে গৃহকর্তা আতিয়ার ও তার স্ত্রীকে বেধে স্টিল আলমারি ভেঙে নগদ ২ লাখ ৪৫ হাজার টাকা, ৭ ভরি স্বর্ণালংকার এবং ১টি বাটন মোবাইল ফোনসহ মোট প্রায় ১৮ লাখ ৮০ হাজার টাকার মালামাল লুট করে পালিয়ে যায়। এ ঘটনায় আতিয়ার রহমানের ছেলে শেখ ওমর ফারুক বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন । বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোঃ নজরুল ইসলাম বলেন, মামলা রুজুর পর থেকেই বাগেরহাট জেলা গোয়েন্দা শাখা ছায়া তদন্ত শুরু করে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রথমে গত বুধবার নড়াইল জেলার লোহাগড়া থানা এলাকা থেকে আসামী হাসিব কে গ্রেফতার গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী ঢাকা শহরের মিরপুর এলাকা থেকে বাকী আসামীদের পর্যায়ক্রমে গ্রেফতার করা হয়। ঢাকার দক্ষিনখানে মুলহোতা হ্নদয়ের ভাড়া ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে লুণ্ঠিত নগদ ৩০ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়। ধৃত হ্নদয়ের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা ও চুরি সংক্রান্ত ৯টি মামলা রয়েছে। হৃদয়ের দেওয়া তথ্য অনুযায়ী লুণ্ঠিত স্বর্ণালংকারের ক্রেতা আব্দুর রশিদকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে গলিত ২ ভরি ৫ আনা স্বর্ণ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে বাগেরহাট জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রাম শিল্পী কল্যাণ সোসাইটির জেলা কমিটির যাত্রা শুরু
বিকল্প পথে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও এক চালান
ঘিওর হাট বাজারে ফুটপাত ও রাস্তা দখল করে দোকানপাট জনগনের দুর্ভোগ চরমে
বাগেরহাটে চাঞ্চল্যকর দস্যুতা মামলার মূলহোতাসহ ৪ ডাকাত গ্রেফতার
নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর উদ্বোধন
কোনাবাড়ীতে মাদকবিরোধী র্যালী অনুষ্ঠিত হয়েছে
রায়গঞ্জে দৃষ্টিহীন মা, প্রতিবন্ধী মেয়েসহ তিন সন্তান নিয়ে বিপাকে বিধবা আয়েশা
ধুনটে এমপি সিরাজের গাড়িবহরে হামলার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার
কুড়িগ্রামে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মৃত্যু
ঠাকুরগাঁওকে মাদক ও ক্যাসিনোমুক্ত করতে বিশেষ উদ্যোগ: ত্রাণমন্ত্রী দুলু
প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সোনাইমুড়ীতে ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা
এইচএসসি: এক মাসের মধ্যে-ই পুন: পরীক্ষা, সাধুবাদ সব মহলে