ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

নোবিপ্রবিতে অ্যালামনাই-স্টুডেন্ট ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ৬-১১-২০২৬ বিকাল ৫:৪৩

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) যৌথ উদ্যোগে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) নোবিপ্রবির বীরশ্রেষ্ঠ শহিদ মো. রুহুল আমিন অডিটোরিয়ামে ‘এনএসটিইউ অ্যালামনাই-স্টুডেন্ট কানেক্ট: সাকসেস স্টোরিস, ক্যারিয়ার গাইডেন্স অ্যান্ড নেটওয়ার্কিং’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘নোবিপ্রবির প্রাক্তন কৃতি শিক্ষার্থীরা দেশ-বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গনে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন, যা আমাদের জন্য অত্যন্ত গর্বের ও আশাব্যঞ্জক। অতীতে সীমিত সুযোগ-সুবিধা ও সম্পদের মধ্যেও আমাদের অ্যালামনাইরা যেভাবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন, তা বর্তমান শিক্ষার্থীদের জন্য বড় অনুপ্রেরণা। আজকের শিক্ষার্থীরা আরও উন্নত পরিবেশ পেয়ে দেশকে আরও অনেক বেশি কিছু উপহার দেবে বলে আমাদের বিশ্বাস। এ ধরনের আয়োজন প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মাঝে একটি স্থায়ী সেতুবন্ধ গড়ে তুলবে।’

বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন কার্যক্রম তুলে ধরে তিনি আরও বলেন, ‘বর্তমানে বিশ্ববিদ্যালয়ে নানামুখী অবকাঠামোগত ও শিক্ষা উন্নয়ন কর্মকাণ্ড চলমান রয়েছে। শিক্ষা ও গবেষণার উৎকর্ষ সাধনে প্রশাসন সম্ভাব্য সব ধরনের সহায়তা নিশ্চিত করবে। মাননীয় প্রধানমন্ত্রী দেশের সার্বিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করে যাচ্ছেন, সরকারের সহযাত্রী হিসেবে বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে আমাদেরও জোরালো ভূমিকা রাখতে হবে।’ এ সময় বিশ্ববিদ্যালয়ের আসন্ন ৩য় সমাবর্তনে সাবেক শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ, মেধাবৃত্তি চালু এবং আধুনিক শিক্ষাক্রম প্রণয়নে কৃতি অ্যালামনাইদের পরামর্শ ও সহযোগিতা কামনা করেন তিনি।

নোবিপ্রবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ড. মো. সহিদ সারওয়ারের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন এবং আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবী।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপক (কি-নোট স্পিকার) হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার বি এম শাহরিয়ার আবদুল্লাহ বিন ফারিদ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. সৈয়দ মাসুদুর রহমান এবং মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক কামরুল হাসান রিমেল। এ ছাড়া নোবিপ্রবির বিভিন্ন ব্যাচের কৃতি অ্যালামনাইবৃন্দ পেশাগত জীবনের অভিজ্ঞতা ও ক্যারিয়ার গাইডেন্স বিষয়ক সেশনে শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক পরামর্শ দেন।

পরে সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সনদপত্র এবং আমন্ত্রিত অতিথিদের মাঝে শুভেচ্ছা স্মারক তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

উল্লেখ্য, সাধারণ শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা, বিদেশে উচ্চশিক্ষার সুযোগ, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং করপোরেট ও সিভিল সার্ভিসসহ বিভিন্ন কর্মজীবনের বাস্তব প্রস্তুতি সম্পর্কে সঠিক দিকনির্দেশনা দিতে এই সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, ক্যাম্পাস সাংবাদিক ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন

নড়াইলে শারীরিক প্রতিবন্ধির জমির গাছপালা কেটে দখল চেষ্টার ঘটনায় থানায় অভিযোগ

সান্তাহারে ভক্তিবেদান্ত গীতা নিকেতনের বর্ষপূর্তি উৎসব পালন

ধামইরহাট-পত্নীতলায় কোন চাঁদাবাজি চলবেনা চাঁদা চাইলেই বেধে রাখবেনঃ এনামুল হক এম.পি

১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চলাচল শুরু

কানাইঘাটে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাউফলকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি

টেকনাফে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জিম্মি থানায় হস্তান্তর

চিকিৎসাসেবার নতুন ঠিকানা: গোবিন্দগঞ্জে ডেলটা ডায়াগনস্টিকের শুভযাত্রা

নোবিপ্রবিতে অ্যালামনাই-স্টুডেন্ট ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রায়গঞ্জে ‘সেচের নামে ধান আদায় বন্ধে’ পাম্প মালিক-অপারেটরদের নিয়ে সভা

ধুনটে খাসজমি ও সরকারি খাল দখলের অভিযোগ, ঝুঁকিতে ৩০০ একর ফসলি জমি

মিরসরাইয়ের এমপি নুরুল আমিন এলাকার অবহেলিত রাস্তা পরিদর্শন করছেন