ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাউফলকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ৬-১১-২০২৬ বিকাল ৫:৫০
পটুয়াখালীর বাউফলকে একটি উন্নত ও সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তুলতে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেছেন, জনগণের দীর্ঘদিনের সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধান করা হবে এবং এ ক্ষেত্রে কোনো প্রকার দুর্নীতিকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টায় বাউফলের বগা হোগলা ব্রিজ এলাকায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার, মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে সুপেয় পানি সরবরাহের লক্ষ্যে গভীর নলকূপ (টিউবওয়েল) বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশুদ্ধ সুপেয় পানির গুরুত্ব তুলে ধরে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, "আল্লাহ তায়ালা পৃথিবীতে অসংখ্য নিয়ামতের পাশাপাশি মাটির তলদেশে বিশুদ্ধ পানির ব্যবস্থা করে রেখেছেন। আমরা ব্যক্তিকেন্দ্রিক কোনো উদ্যোগ গ্রহণ করিনি; বরং স্কুল-কলেজ, মাদ্রাসা, মসজিদ, বাজারসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতেই এই গভীর নলকূপ স্থাপনের উদ্যোগ নিয়েছি।"
বাউফলের প্রায় পাঁচ লাখ পরিবারের প্রত্যেকের জন্য ব্যক্তিগতভাবে টিউবওয়েল দেওয়া বাস্তবসম্মত নয় উল্লেখ করে তিনি বলেন, এত বিপুলসংখ্যক টিউবওয়েল সরকার কিংবা এককভাবে সরবরাহ করা সম্ভব নয়। তবে কয়েকটি পরিবার সম্মিলিতভাবে প্রয়োজনের কথা জানিয়ে আবেদন করলে পর্যায়ক্রমে তা ব্যবস্থা করার চেষ্টা করা হবে। বাউফলের সুপেয় পানির সংকট নিরসনে সরকারের উচ্চপর্যায়ে চাহিদাপত্র দেওয়া হয়েছে বলেও তিনি জানান।
দুর্নীতি ও সুশাসন প্রসঙ্গে সংসদ সদস্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, "জনগণ আমাদের পাঁচ বছরের জন্য দায়িত্ব দিয়েছেন। দায়িত্ব পালনের গত আট মাসে দুর্নীতির একটি পয়সাও আমার পকেটে প্রবেশ করেনি, ভবিষ্যতেও করবে না—এ ব্যাপারে আমি দৃঢ়প্রতিজ্ঞ। পাশাপাশি দলের নেতা-কর্মীদের কর্মকাণ্ড ও নিয়োগের বিষয়ের ওপরও আমাদের কঠোর নজরদারি রয়েছে।"
এ সময় বহুল আকাঙ্ক্ষিত বগা সেতু প্রসঙ্গে তিনি বলেন, "বগা সেতুর কাজ ইতোমধ্যে শুরু হয়েছে, যা এলাকার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ও স্বস্তির বিষয়। প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানাই, তিনি বাউফলবাসীর এ সমস্যাটিকে গুরুত্ব দিয়ে সেতুর কাজ শুরু করার নির্দেশনা দিয়েছেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় বাউফলের সামগ্রিক উন্নয়ন কার্যক্রম আরও বেগবান করা হবে, ইনশাআল্লাহ।"
অনুষ্ঠানে বাউফল উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার ও ধর্মীয় প্রতিষ্ঠানে সুপেয় পানি সরবরাহের লক্ষ্যে ৬০টিরও বেশি গভীর নলকূপ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা জামায়াতের নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মুজাহিদ, বগা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মো. শহিদুল ইসলাম, বগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মুজাহিদুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাউফল উপজেলা শাখার সভাপতি মো. মাহমুদ, কালিশুরি ইউনিয়ন জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মো. আজহার উদ্দিন এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি রাকিবুল ইসলাম নূরসহ স্থানীয় ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন

নড়াইলে শারীরিক প্রতিবন্ধির জমির গাছপালা কেটে দখল চেষ্টার ঘটনায় থানায় অভিযোগ

সান্তাহারে ভক্তিবেদান্ত গীতা নিকেতনের বর্ষপূর্তি উৎসব পালন

ধামইরহাট-পত্নীতলায় কোন চাঁদাবাজি চলবেনা চাঁদা চাইলেই বেধে রাখবেনঃ এনামুল হক এম.পি

১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চলাচল শুরু

কানাইঘাটে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাউফলকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি

টেকনাফে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জিম্মি থানায় হস্তান্তর

চিকিৎসাসেবার নতুন ঠিকানা: গোবিন্দগঞ্জে ডেলটা ডায়াগনস্টিকের শুভযাত্রা

নোবিপ্রবিতে অ্যালামনাই-স্টুডেন্ট ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রায়গঞ্জে ‘সেচের নামে ধান আদায় বন্ধে’ পাম্প মালিক-অপারেটরদের নিয়ে সভা

ধুনটে খাসজমি ও সরকারি খাল দখলের অভিযোগ, ঝুঁকিতে ৩০০ একর ফসলি জমি

মিরসরাইয়ের এমপি নুরুল আমিন এলাকার অবহেলিত রাস্তা পরিদর্শন করছেন