ধামইরহাট-পত্নীতলায় কোন চাঁদাবাজি চলবেনা চাঁদা চাইলেই বেধে রাখবেনঃ এনামুল হক এম.পি
নওগাঁর ধামইরহাটে রাস্তা উদ্বোধন কালে নওগাঁ -২ আসনের এমপি ইঞ্জিনিয়ার মো. এনামুল হক বলেন, ‘ধামইরহাট-পত্নীতলায় আর কোন চাঁদাবাজি চলবেনা, জনগনের ট্যাক্সের টাকায় উন্নয়ন কাজ হয়। কারো ব্যাক্তির টাকায় নয়। রাস্তার উন্নয়ন কাজে ঠিকাদারের নিকট কেউ চাঁদা চাইলে তাকে বেঁধে রাখবেন।’
গতকাল বেলা ১১ টায় ধামইরহাট উপজেলার গাংরা থেকে গাংরা মাদরাসা পর্যন্ত ১ হাজার ২৮০ মিটার রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধনকালে উদ্বোধনী পয়েন্ট চানকুড়ি বাজারে সংক্ষিপ্ত বক্তব্যে ধামইরহাট-পত্নীতলা আসনের এমপি এনামুল হক এসব কথা বলেন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীতি-নৈতিকতার বিষয় তুলে ধরে চাঁদাবাজ মুক্ত সমাজ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন।
উদ্বোধনকালে বক্তব্য প্রদান করেন জামায়াতে ইসলামীর ধামইরহাট উপজেলা শাখার আমীর মাওলানা হাফেজ রেজুয়ান হোসেন, নায়েবে আমীর মাওলানা মো. আতাউর রহমান, ধামইরহাট সরকারি এম এম ডিগ্রী কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ সফি উদ্দিন, সাবেক ধামইরহাট পৌরসভার কাউন্সিলর রেজুয়ান হোসেন রঞ্জু। অনুষ্ঠান সঞ্চলনা করেন যুব বিভাগের সেক্রেটারি সোহেল রানা।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী নুর নবী খান, ধামইরহাট থানার এস.আই সামির উদ্দিন, নওগাঁ জেলা জামায়াতে ইসলামীর সহ সেক্রেটারি নাজমুল ইসলাম, সাবেক সহ অধ্যাপক আবুল কাশেম, ইউপি মেম্বার আব্দুল কাদের প্রমূখ। উপজেলা প্রকৌশলী দপ্তরের উপসহকারী প্রকৌশলী মিনারুজ্জামান জানান, সরকারি রাস্তা উন্নয়ন তহবিল হতে ১ কোটি ৫৫ লক্ষ ৪৫ হাজার টাকা ব্যায়ে ঠিকাদারি প্রতিষ্ঠান তানজিমুল ইসলাম ১ হাজার ২৮০ মিটার রাস্তা কার্পেটিং কাজ সম্পন্ন করছে।
এমএসএম / এমএসএম
বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন
নড়াইলে শারীরিক প্রতিবন্ধির জমির গাছপালা কেটে দখল চেষ্টার ঘটনায় থানায় অভিযোগ
সান্তাহারে ভক্তিবেদান্ত গীতা নিকেতনের বর্ষপূর্তি উৎসব পালন
ধামইরহাট-পত্নীতলায় কোন চাঁদাবাজি চলবেনা চাঁদা চাইলেই বেধে রাখবেনঃ এনামুল হক এম.পি
১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চলাচল শুরু
কানাইঘাটে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ
ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাউফলকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি
টেকনাফে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জিম্মি থানায় হস্তান্তর
চিকিৎসাসেবার নতুন ঠিকানা: গোবিন্দগঞ্জে ডেলটা ডায়াগনস্টিকের শুভযাত্রা
নোবিপ্রবিতে অ্যালামনাই-স্টুডেন্ট ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
রায়গঞ্জে ‘সেচের নামে ধান আদায় বন্ধে’ পাম্প মালিক-অপারেটরদের নিয়ে সভা
ধুনটে খাসজমি ও সরকারি খাল দখলের অভিযোগ, ঝুঁকিতে ৩০০ একর ফসলি জমি