ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

সান্তাহারে ভক্তিবেদান্ত গীতা নিকেতনের বর্ষপূর্তি উৎসব পালন


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি photo আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ৬-১১-২০২৬ বিকাল ৫:৫৫

আদমদীঘি উপজেলার সান্তাহারে ভক্তিবেদান্ত গীতা নিকেতন (গীতা স্কুল) এর ১ম বর্ষপূর্তি উৎসব বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালন করা হয়েছে।  গত শুক্রবার (৬ নভেম্বর) সান্তাহার রথবাড়ী রাধামাধব মন্দিরে সকাল ৮টায় গীতাপাঠ, শ্রদ্ধাঞ্জলি, গীতাদেবীর আরতি ও পরিক্রমার মধ্য দিয়ে ১ম বর্ষপূর্তি উৎসবের শুভ সুচনা শুরু হয়। এরপর দিনব্যাপী কর্মসচীর মধ্যে গীতাদেবীর আর্শিবাদকৃত সুতোবন্ধন, খেলাধুলা সাংস্কৃতিক প্রতিযোগীতা, প্রসাদ বিতরন, আলোচনা সভা ও পুরস্কার বিতরন করা হয়।
সনাতনী ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ শ্রীমদ্ভগবদগীতা শিক্ষা নতুন প্রজন্মে ছড়িয়ে দিতে ও ধর্মীয় নৈতিক শিক্ষায় আলোকিত করতে বর্ষপূর্তি উৎসব উপলক্ষ্যে এক ধর্মীয় সভা অনুষ্ঠিত হয়। সান্তাহার রাধামাধব মন্দিরের সভাপতি প্রদীপ সরকারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রাজ কুমার সাহা মিন্টুর সঞ্চালনায় ধর্মীয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাধামাধব মন্দিরের প্রধান উপদেষ্ঠা ও বিশিষ্ঠ সমাজসেবক শোভা বালা সাহা। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে ধর্মীয় আলোচনা করেন ভক্তিবেদান্ত নিকেতন (গীতা স্কুলের) প্রধান শিক্ষক ইসকন প্রভু সংকীর্তন প্রিয় দাস সমর। এসময় উপস্থিত ছিলেন, ভক্তি বেদান্ত নিকেতন(গীতা স্কুল)এর উপদেষ্ঠা মন্ডলী ও রাধামাধব মন্দিরের উপদেষ্ঠা এ্যাডভোকেট রবীন্দ্র নাথ সাহা, ডা: বিপুল কুমার সরকার, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পা, সাধারন সম্পাদক মিহির কুমার সরকার, সান্তাহার পৌর পুজা উদযাপন পরিষদের সভাপতি প্রভাষক দীলিপ গুপ্ত, মাধামাধব মন্দিরের উপদেষ্ঠা সদস্য বিশিষ্ঠ ব্যবসায়ী রাকেশ সাহা, সুবোধ ভৌমিক, রামচন্দ্র প্রসাদ, ননী গোপালপ্রমানিক, লছমি প্রসাদ, দুলাল দেবনাথ, কিশোর সাহা, উত্তম চৌধুরী, রবী রায়, পলাশ দত্ত, রাধামাধব মন্দির কমিটির যুগ্ম সম্পাদক গৌতম প্রসাদ, সাংগঠনিক সম্পাদক সঞ্জয় সরকার প্রমুখ। পরে গীতা প্রতিযোগীতা, খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান ও সকল ভক্তদের মাঝে প্রসাদ বিতরন করা হয়।

এমএসএম / এমএসএম

বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন

নড়াইলে শারীরিক প্রতিবন্ধির জমির গাছপালা কেটে দখল চেষ্টার ঘটনায় থানায় অভিযোগ

সান্তাহারে ভক্তিবেদান্ত গীতা নিকেতনের বর্ষপূর্তি উৎসব পালন

ধামইরহাট-পত্নীতলায় কোন চাঁদাবাজি চলবেনা চাঁদা চাইলেই বেধে রাখবেনঃ এনামুল হক এম.পি

১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চলাচল শুরু

কানাইঘাটে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাউফলকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি

টেকনাফে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জিম্মি থানায় হস্তান্তর

চিকিৎসাসেবার নতুন ঠিকানা: গোবিন্দগঞ্জে ডেলটা ডায়াগনস্টিকের শুভযাত্রা

নোবিপ্রবিতে অ্যালামনাই-স্টুডেন্ট ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রায়গঞ্জে ‘সেচের নামে ধান আদায় বন্ধে’ পাম্প মালিক-অপারেটরদের নিয়ে সভা

ধুনটে খাসজমি ও সরকারি খাল দখলের অভিযোগ, ঝুঁকিতে ৩০০ একর ফসলি জমি

মিরসরাইয়ের এমপি নুরুল আমিন এলাকার অবহেলিত রাস্তা পরিদর্শন করছেন