ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

নড়াইলে শারীরিক প্রতিবন্ধির জমির গাছপালা কেটে দখল চেষ্টার ঘটনায় থানায় অভিযোগ


জিহাদুল ইসলাম, কালিয়া photo জিহাদুল ইসলাম, কালিয়া
প্রকাশিত: ৬-১১-২০২৬ বিকাল ৫:৫৯

নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের বালিয়াডাঙ্গা এলাকায় পৈতৃক জমি জোরপূর্বক দখলের চেষ্টা, গাছপালা কেটে ক্ষতিসাধন ও হুমকি-ধমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় নড়াইল সদর থানার একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী এক পা হারানো প্রতিবন্ধি মোঃ হাবিবুর রহমান (৫০)।

অভিযোগে একই এলাকার মোঃ কামাল মোল্যা, মোঃ মাহমুদ মোল্যা, মোঃ রুহুল সিকদার ও মোঃ শাহিন সিকদারসহ অজ্ঞাতনামা ৬-৭ জনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগকারী হাবিবুর রহমান অভিযোগে বলেন, তাঁদের পৈতৃক সম্পত্তি প্রায় ১০০ বছর ধরে তাঁদের পরিবারের ভোগদখলে রয়েছে। কিন্তু অভিযুক্তরা ওই জমি জোরপূর্বক দখলের উদ্দেশ্যে বিভিন্ন সময় হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছেন।

লিখিত অভিযোগে আরও বলা হয়, গত ৪ নভেম্বর রাত আনুমানিক ৮টার দিকে অভিযুক্তরা তাঁদের জমিতে লাগানো রেডি গাছসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে ও ভেঙে ক্ষতিসাধন করেন। একই সঙ্গে জমিতে লাগানো বাঁশেরও ক্ষতি করা হয়েছে বলে অভিযোগ করা হয়। এ সময় বাধা দিতে গেলে অপ্রীতিকর ঘটনা ও শান্তিভঙ্গের আশঙ্কা ছিল বলে উল্লেখ করেছেন অভিযোগকারী। 

অভিযোগে জমির তফসিল হিসেবে ১৭৬ নম্বর মৌজা, ২১৯ নম্বর খতিয়ান এবং ৫১১ নম্বর দাগের ২০ শতক জমির কথা উল্লেখ করা হয়েছে। অভিযোগকারী জমিটি সরেজমিন তদন্ত করে ঘটনার সত্যতা যাচাই এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত কামাল মোল্লার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন, হাবিবুর রহমান ও তার পরিবারের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন

নড়াইলে শারীরিক প্রতিবন্ধির জমির গাছপালা কেটে দখল চেষ্টার ঘটনায় থানায় অভিযোগ

সান্তাহারে ভক্তিবেদান্ত গীতা নিকেতনের বর্ষপূর্তি উৎসব পালন

ধামইরহাট-পত্নীতলায় কোন চাঁদাবাজি চলবেনা চাঁদা চাইলেই বেধে রাখবেনঃ এনামুল হক এম.পি

১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চলাচল শুরু

কানাইঘাটে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাউফলকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি

টেকনাফে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জিম্মি থানায় হস্তান্তর

চিকিৎসাসেবার নতুন ঠিকানা: গোবিন্দগঞ্জে ডেলটা ডায়াগনস্টিকের শুভযাত্রা

নোবিপ্রবিতে অ্যালামনাই-স্টুডেন্ট ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রায়গঞ্জে ‘সেচের নামে ধান আদায় বন্ধে’ পাম্প মালিক-অপারেটরদের নিয়ে সভা

ধুনটে খাসজমি ও সরকারি খাল দখলের অভিযোগ, ঝুঁকিতে ৩০০ একর ফসলি জমি

মিরসরাইয়ের এমপি নুরুল আমিন এলাকার অবহেলিত রাস্তা পরিদর্শন করছেন