‘হাবিবি’র পোস্টারে হাজির নুসরাত ফারিয়া
দুই বাংলার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া মাজহার গায়িকা হিসেবেও চমক দেখিয়েছেন। ২০১৮ সালে ‘পটাকা’ এবং ২০২০ সালে ‘আমি চাই থাকতে’ শিরোনামে দুটি গান-ভিডিও প্রকাশ করে সংগীতপ্রেমীদের মনে নাড়া দিয়েছেন তিনি।
চলতি বছর আরও দুটি গানে কণ্ঠ দেন এই নায়িকা। তার মধ্যে একটি ইমরানের সঙ্গে দ্বৈত ‘এ বাঁধন যাবে না ছেড়ে’, অন্যটি শিহাব শাহীন পরিচালিত সিনেমা 'যদি কিন্তু তবু'র ‘কাটে না ঘোর কাটে না’।
ফারিয়া এবার নিয়ে আসছেন ‘হাবিবি’ শিরোনামে নতুন গান। শনিবার (২৩ অক্টোবর) রাতে গানটির একটি ছোট্ট টিজার শেয়ার করেন তিনি। সোমবার (২৫) অক্টোবর প্রকাশ করলেন অফিসিয়াল পোস্টার। দেখে মনে হচ্ছে অ্যারাবিক ঢংয়ে এই গানের ভিডিওতে হাজির হয়েছেন তিনি।
এটি প্রকাশ করবে এসভিএফ মিউজিক। ফারিয়ার প্রথম দুটি একক গানও তারা প্রকাশ করেছিল। এই গানের কথা লিখেছেন নূর নবী। সুর ও সংগীতায়োজনে আদিব কবির।
গানটি নিয়ে ফারিয়া বলেন, ‘এই গানটি আমি আমার হৃদয় এবং আত্মা থেকে করেছি। ভিডিও বানিয়েছেন বাবা যাদব। আমি বলব আউট অব দ্য ওয়ার্ল্ড একটি ভিডিও হয়েছে। প্রকাশের পরই সবাই সেটা বুঝতে পারেন।’
ফারিয়া আরও জানিয়েছেন, আগামী ২ নভেম্বর তার নতুন এই গান-ভিডিওটি উন্মুক্ত করা হবে।
এমএসএম / এমএসএম
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ