ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান জাতিকে ‘বাংলাদেশী’ জাতীয়তাবাদী পরিচয় দিয়েছিলেন: গৌরনদীতে জহির উদ্দিন স্বপন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-১১-২০২৬ রাত ৯:১৯

১৯৭১ সালে যুদ্ধ যখন অনিবার্য হয়ে উঠেছিল, তখন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াই স্বাধীনতার ঐতিহাসিক ঘোষণা দিয়ে জাতিকে দিশা দেখিয়েছিলেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রীর পদমর্যাদায়) ও সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন (এমপি)। তিনি বলেন, ‘১৯৭৫ সালের ৩ নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের নেতৃত্বে একটি অভ্যুত্থান এবং পরবর্তী মাত্র তিন দিনের ব্যবধানে পাল্টা ঘটনাপ্রবাহে দেশ যখন চরম অস্থিতিশীলতার মুখে পড়ে এবং অভ্যুত্থান-পাল্টা অভ্যুত্থানে জাতি যখন গভীর হতাশায় নিমজ্জিত হয়, ঠিক তখনই ১৯৭১-এর ২৬ মার্চের মতো আবার দৃশ্যপটে আসেন তিনি। ১৯৭১-এ শেখ মুজিববিহীন দিকনির্দেশনাহীন জাতিকে যেমন মেজর জিয়া মুক্তিযুদ্ধের চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছিলেন, ঠিক তেমনি ১৯৭৫ সালের ৭ নভেম্বর ঐতিহাসিক সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে মুক্ত হয়ে এসে জেনারেল জিয়াউর রহমান নৈরাজ্যের দেশকে শান্ত করেছিলেন। আওয়ামী লীগের চরম ব্যর্থতা এবং তৎকালীন অন্য দলগুলোর প্রতি মানুষের আস্থার সংকটের মুখে জিয়াউর রহমান সব রাজনৈতিক দল ও মতকে ধারণ করে জাতিকে ঐক্যবদ্ধ করেন এবং আমাদের ঐতিহাসিক পরিচয় দেন—আমরা “বাংলাদেশী”। তাঁর নেতৃত্বেই জাতি খুঁজে পায় স্থিতিশীলতা ও নতুন রাজনীতির পথ।’

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) বিকেলে বরিশালের গৌরনদী উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত এক বিশাল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গৌরনদী উপজেলা ও পৌর বিএনপি যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করে।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল।

গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) মো. রফিকুল ইসলাম কাজল, বরিশাল উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সায়েদুল আলম খান সেন্টু, গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন শরীফ, পৌর বিএনপির সদস্য সচিব মো. সফিকুর রহমান শরীফ স্বপন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. কামরুজ্জামান খোকন।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গৌরনদী উপজেলা মহিলা দলের আহ্বায়ক তাসলিমা বেগম, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. মনির হোসেন আকন (মনির মাস্টার), গৌরনদী পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. কামাল হোসেন বিপ্লব, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সরোয়ার হোসেন পান্নু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. রুবেল গোমস্তা এবং সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সভাপতি মো. তানভীর হাসান তানিম প্রমুখ।

এমএসএম / এমএসএম

সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান জাতিকে ‘বাংলাদেশী’ জাতীয়তাবাদী পরিচয় দিয়েছিলেন: গৌরনদীতে জহির উদ্দিন স্বপন

বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন

নড়াইলে শারীরিক প্রতিবন্ধির জমির গাছপালা কেটে দখল চেষ্টার ঘটনায় থানায় অভিযোগ

সান্তাহারে ভক্তিবেদান্ত গীতা নিকেতনের বর্ষপূর্তি উৎসব পালন

ধামইরহাট-পত্নীতলায় কোন চাঁদাবাজি চলবেনা চাঁদা চাইলেই বেধে রাখবেনঃ এনামুল হক এম.পি

১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চলাচল শুরু

কানাইঘাটে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাউফলকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি

টেকনাফে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জিম্মি থানায় হস্তান্তর

চিকিৎসাসেবার নতুন ঠিকানা: গোবিন্দগঞ্জে ডেলটা ডায়াগনস্টিকের শুভযাত্রা

নোবিপ্রবিতে অ্যালামনাই-স্টুডেন্ট ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রায়গঞ্জে ‘সেচের নামে ধান আদায় বন্ধে’ পাম্প মালিক-অপারেটরদের নিয়ে সভা

ধুনটে খাসজমি ও সরকারি খাল দখলের অভিযোগ, ঝুঁকিতে ৩০০ একর ফসলি জমি