ঢাকা শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

সাটুরিয়ায় পোশাক কারখানার শ্রমিকবাহী বাসে গভীর রাতে দুর্বৃত্তদের আগুন


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ৭-১১-২০২৬ দুপুর ১১:৫৭

মানিকগঞ্জের সাটুরিয়ায় ‘পল্লীসেবা পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাসে গভীর রাতে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত আনুমানিক সোয়া ১টার দিকে উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের জান্না এলাকায় এ ঘটনা ঘটে। তবে ঘটনার সময় বাসের ভেতরে কোনো যাত্রী না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, আগুনে ভস্মীভূত পল্লীসেবা পরিবহনের বাসটি স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিকদের নিয়মিত আনা-নেওয়ার কাজে ব্যবহার করা হতো। শুক্রবার রাতে শ্রমিকদের নামিয়ে দিয়ে জান্না এলাকায় বাসটি পার্কিং করে রাখা হয়েছিল। রাত সোয়া ১টার দিকে হঠাৎ বাসটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে এলাকাবাসী দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন।

কে বা কারা কী উদ্দেশ্যে গাড়িটিতে অগ্নিসংযোগ করেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে এলাকায় আতঙ্ক ও অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে কোনো স্বার্থান্বেষী মহল গভীর রাতে এই নাশকতা চালিয়ে থাকতে পারে বলে স্থানীয়দের ধারণা। এ ঘটনায় এখনো কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততার প্রমাণ মেলেনি।

সাটুরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউস পরিদর্শক মজিবর রহমান জানান, মধ্যরাতে বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাসটির ভেতরের আসনসহ অধিকাংশ অংশ পুড়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। ভেতরে কেউ অবস্থান না করায় কোনো হতাহত হয়নি।

এ বিষয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, ‘খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে। ক্ষতিগ্রস্ত পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া সাপেক্ষে তদন্ত করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এমএসএম / এমএসএম

আলীশ্বর শান্তিনিকেতন বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর অনুষ্ঠিত

চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ আটক

ঘোড়াঘাটে মাদকবিরোধী উন্মুক্ত সভা: ৩০ সদস্যের প্রতিরোধ কমিটি গঠন

শেরপুরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিলের চেষ্টাকালে নিষিদ্ধ ছাত্রলীগের ৫ কর্মী গ্রেপ্তার

জাতীয় ঐক্য ও দেশপ্রেমের প্রত্যয়ে রায়গঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুতুবদিয়ায় বেড়িবাঁধ কেটে লবণ মাঠ তৈরিতে বাধার জেরে শিক্ষকের পরিবারের ওপর হামলা, আহত ৪

টুঙ্গিপাড়া ইজিবাইক মালিক সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি মিঠু, সম্পাদক সেকেন্দার

সাভারে দুর্গাপূজার সরকারি অনুদানের চাল উত্তোলনে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ

খাগড়াছড়িতে ভোরে দুর্বৃত্তদের আগুনে পুড়ল বিআরটিসি বাস

সাটুরিয়ায় পোশাক কারখানার শ্রমিকবাহী বাসে গভীর রাতে দুর্বৃত্তদের আগুন

সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান জাতিকে ‘বাংলাদেশী’ জাতীয়তাবাদী পরিচয় দিয়েছিলেন: গৌরনদীতে জহির উদ্দিন স্বপন

বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন

নড়াইলে এক পা হারানো প্রতিবন্ধীর পৈতৃক জমি দখলচেষ্টা ও গাছ কাটার অভিযোগ