ঢাকা শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

টুঙ্গিপাড়া ইজিবাইক মালিক সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি মিঠু, সম্পাদক সেকেন্দার


বিএম শামিম, টুঙ্গিপাড়া photo বিএম শামিম, টুঙ্গিপাড়া
প্রকাশিত: ৭-১১-২০২৬ দুপুর ১২:০
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ইজিবাইক মালিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে মিঠু সেখ, সাধারণ সম্পাদক পদে সেকেন্দার তালুকদারসহ চারটি পদে প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
 
নির্বাচনে সভাপতি পদে ফুটবল প্রতীকে মিঠু সেখ ২০৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দোয়াত-কলম প্রতীকের শহিদুল ইসলাম শেখ পেয়েছেন ১০৮ ভোট।
 
সাধারণ সম্পাদক পদে ঘোড়া প্রতীকে সেকেন্দার তালুকদার ২৩৪ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইকেল প্রতীকের শফিকুল ইসলাম পেয়েছেন ৭৯ ভোট।
 
সাংগঠনিক সম্পাদক পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হাঁস প্রতীকে রাসেল মুন্সী ১৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাতা প্রতীকের ইসহাক মোল্লা পেয়েছেন ১৪৫ ভোট।
 
এ ছাড়া কোষাধ্যক্ষ পদে কলস প্রতীকে মুরাদ গাজী ২২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল পাখি প্রতীকের আরমান বিশ্বাস পেয়েছেন ৯৪ ভোট।
 
নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪১ জন। তাঁদের মধ্যে ৩১৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
 
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মো. মামুন বিশ্বাস। প্রিজাইডিং অফিসার ছিলেন জীবনকৃষ্ণ চৌকিদার।
 
শুক্রবার ভোট গণনা শেষে প্রিজাইডিং অফিসার জীবনকৃষ্ণ চৌকিদার, প্রধান নির্বাচন কমিশনার মো. মামুন বিশ্বাস, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলীসহ নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।
 
শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণার মধ্য দিয়ে টুঙ্গিপাড়া ইজিবাইক মালিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনের কার্যক্রম শেষ হয়।

এমএসএম / এমএসএম

আলীশ্বর শান্তিনিকেতন বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর অনুষ্ঠিত

চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ আটক

ঘোড়াঘাটে মাদকবিরোধী উন্মুক্ত সভা: ৩০ সদস্যের প্রতিরোধ কমিটি গঠন

শেরপুরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিলের চেষ্টাকালে নিষিদ্ধ ছাত্রলীগের ৫ কর্মী গ্রেপ্তার

জাতীয় ঐক্য ও দেশপ্রেমের প্রত্যয়ে রায়গঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুতুবদিয়ায় বেড়িবাঁধ কেটে লবণ মাঠ তৈরিতে বাধার জেরে শিক্ষকের পরিবারের ওপর হামলা, আহত ৪

টুঙ্গিপাড়া ইজিবাইক মালিক সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি মিঠু, সম্পাদক সেকেন্দার

সাভারে দুর্গাপূজার সরকারি অনুদানের চাল উত্তোলনে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ

খাগড়াছড়িতে ভোরে দুর্বৃত্তদের আগুনে পুড়ল বিআরটিসি বাস

সাটুরিয়ায় পোশাক কারখানার শ্রমিকবাহী বাসে গভীর রাতে দুর্বৃত্তদের আগুন

সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান জাতিকে ‘বাংলাদেশী’ জাতীয়তাবাদী পরিচয় দিয়েছিলেন: গৌরনদীতে জহির উদ্দিন স্বপন

বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন

নড়াইলে এক পা হারানো প্রতিবন্ধীর পৈতৃক জমি দখলচেষ্টা ও গাছ কাটার অভিযোগ