কুতুবদিয়ায় বেড়িবাঁধ কেটে লবণ মাঠ তৈরিতে বাধার জেরে শিক্ষকের পরিবারের ওপর হামলা, আহত ৪
কক্সবাজারের কুতুবদিয়ায় বেড়িবাঁধ কেটে লবণ মাঠ তৈরির কাজে বাধা দেওয়াকে কেন্দ্র করে এক শিক্ষকের পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। চকরিয়া থেকে লোক ভাড়া করে এনে শিক্ষকের ছেলেকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। এ ঘটনায় নারীসহ উভয় পক্ষের চারজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার লেমশীখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ছিন্নিখাইয়ার পাড়ায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিক্ষক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ নভেম্বর রাত পৌনে ১২টার দিকে স্কেভেটর দিয়ে বেড়িবাঁধের নিচ থেকে মাটি কেটে লবণ মাঠ তৈরির কাজ চলছিল। স্থানীয় ইউপি সদস্য আরিফুল ইসলাম সিকদারের বড় ভাই মোরশেদ আলম টিপুর স্ত্রী পারভিন আক্তারের নেতৃত্বে এ কাজ করা হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। এ সময় এম রাহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল কাদের কাজে বাধা দেন।
শিক্ষক নুরুল কাদেরের অভিযোগ, ওই ঘটনার জের ধরে শুক্রবার ভোরে চকরিয়া থেকে লোক ভাড়া করে এনে তাঁর ছেলে হান্নানুল হক চৌধুরীকে (২৪) হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়। বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে একা পেয়ে পারভিন আক্তারের নেতৃত্বে আবু হেনা নিজামী, মোস্তাকিম, বাবু, অনিক, আকিল, মিয়া কলিমুল্লাহ, রবিনসহ ৭-৮ জন তাঁকে চারদিক থেকে ঘিরে মারধর করেন। এসময় তার কাছে থাকা মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করেন হান্নান।
এ সময় ছেলেকে উদ্ধারের জন্য এগিয়ে গেলে নুরুল কাদেরের স্ত্রীও গুরুতর আহত হন। তাঁর কানের দুল ও গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
স্থানীয়দের দাবি, হামলার পর প্রতিপক্ষের লোকজন আগে হাসপাতালে চলে যান। এবং শিক্ষকের পরিবারকে হাসপাতালে যেতে বাঁধা দেওয়া হয়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শিক্ষক নুরুল কাদের জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে কুতুবদিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হান্নান ও তাঁর মা আরজুমান আরাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, এ ঘটনায় উভয় পক্ষের চারজন চিকিৎসা নিয়েছেন। হান্নানুল হক চৌধুরীর আঘাত গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
ভুক্তভোগী শিক্ষক নুরুল কাদের বলেন, ঘটনার পর তাঁকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তিনি হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ভুক্তভোগীকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
আলীশ্বর শান্তিনিকেতন বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর অনুষ্ঠিত
চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ আটক
ঘোড়াঘাটে মাদকবিরোধী উন্মুক্ত সভা: ৩০ সদস্যের প্রতিরোধ কমিটি গঠন
শেরপুরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিলের চেষ্টাকালে নিষিদ্ধ ছাত্রলীগের ৫ কর্মী গ্রেপ্তার
জাতীয় ঐক্য ও দেশপ্রেমের প্রত্যয়ে রায়গঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালিত
কুতুবদিয়ায় বেড়িবাঁধ কেটে লবণ মাঠ তৈরিতে বাধার জেরে শিক্ষকের পরিবারের ওপর হামলা, আহত ৪
টুঙ্গিপাড়া ইজিবাইক মালিক সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি মিঠু, সম্পাদক সেকেন্দার
সাভারে দুর্গাপূজার সরকারি অনুদানের চাল উত্তোলনে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ
খাগড়াছড়িতে ভোরে দুর্বৃত্তদের আগুনে পুড়ল বিআরটিসি বাস
সাটুরিয়ায় পোশাক কারখানার শ্রমিকবাহী বাসে গভীর রাতে দুর্বৃত্তদের আগুন
সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান জাতিকে ‘বাংলাদেশী’ জাতীয়তাবাদী পরিচয় দিয়েছিলেন: গৌরনদীতে জহির উদ্দিন স্বপন
বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন