শেরপুরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিলের চেষ্টাকালে নিষিদ্ধ ছাত্রলীগের ৫ কর্মী গ্রেপ্তার
শেরপুর সদর উপজেলায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঝটিকা মিছিল বের করার চেষ্টাকালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৫ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) ভোরে সদর উপজেলার গাজীরখামার ইউনিয়ন এলাকা থেকে সদর থানা পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার ভোররাতে সদর উপজেলার গাজীরখামার ইউনিয়ন এলাকায় শেরপুর-গাজীরখামার-নালিতাবাড়ী সড়কের পাশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের একদল নেতাকর্মী জড়ো হয়ে সরকারবিরোধী স্লোগান দিয়ে মিছিল বের করার চেষ্টা চালান। এ সময় সদর থানার একটি নিয়মিত টহল দল তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৫ জনকে হাতেনাতে গ্রেপ্তার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃতরা হলেন—গাজীরখামার উত্তরকান্দা গ্রামের আব্বাস আলীর ছেলে মুজাফফর আলী, শিপন মিয়ার ছেলে রমজান, বাচ্চু মিয়ার ছেলে রকিবুল ইসলাম এবং ফকির মাহমুদের ছেলে আব্দুর রহমানসহ মোট ৫ জন। প্রাথমিক অনুসন্ধানে তাঁরা সবাই নিষিদ্ধ সংগঠনের সক্রিয় কর্মী বলে নিশ্চিত করেছে পুলিশ।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ জানান, নিষিদ্ধ সংগঠনের যেকোনো ধরনের অপতৎপরতা ও অরাজকতা ঠেকাতে গাজীরখামার এলাকায় পুলিশের নিয়মিত টহল চলছিল। ভোরে সড়কসংলগ্ন এলাকায় স্লোগান দেওয়ার সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করে শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
আলীশ্বর শান্তিনিকেতন বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর অনুষ্ঠিত
চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ আটক
ঘোড়াঘাটে মাদকবিরোধী উন্মুক্ত সভা: ৩০ সদস্যের প্রতিরোধ কমিটি গঠন
শেরপুরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিলের চেষ্টাকালে নিষিদ্ধ ছাত্রলীগের ৫ কর্মী গ্রেপ্তার
জাতীয় ঐক্য ও দেশপ্রেমের প্রত্যয়ে রায়গঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালিত
কুতুবদিয়ায় বেড়িবাঁধ কেটে লবণ মাঠ তৈরিতে বাধার জেরে শিক্ষকের পরিবারের ওপর হামলা, আহত ৪
টুঙ্গিপাড়া ইজিবাইক মালিক সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি মিঠু, সম্পাদক সেকেন্দার
সাভারে দুর্গাপূজার সরকারি অনুদানের চাল উত্তোলনে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ
খাগড়াছড়িতে ভোরে দুর্বৃত্তদের আগুনে পুড়ল বিআরটিসি বাস
সাটুরিয়ায় পোশাক কারখানার শ্রমিকবাহী বাসে গভীর রাতে দুর্বৃত্তদের আগুন
সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান জাতিকে ‘বাংলাদেশী’ জাতীয়তাবাদী পরিচয় দিয়েছিলেন: গৌরনদীতে জহির উদ্দিন স্বপন
বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন