ঘোড়াঘাটে মাদকবিরোধী উন্মুক্ত সভা: ৩০ সদস্যের প্রতিরোধ কমিটি গঠন
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার দক্ষিণ দেবীপুর গ্রামে মাদকের বিস্তার রোধ এবং যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষার লক্ষ্যে এক উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বস্তরের মানুষের সম্মতিক্রমে সামাজিক প্রতিরোধ জোরদারে ৩০ সদস্যবিশিষ্ট একটি মাদকবিরোধী কার্যকর কমিটি গঠন করা হয়।
শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) রাতে দক্ষিণ দেবীপুর বটতলা যুব সংগঠনের উদ্যোগে স্থানীয় বটতলা চত্বরে এ মাদকবিরোধী উন্মুক্ত সভার আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মাহবুবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা জাসাসের সাবেক আহ্বায়ক খন্দকার মো. রুহুল আমিন মিঠু, সাবেক ইউপি চেয়ারম্যান জব্বার মন্ডল, সংরক্ষিত নারী ইউপি সদস্য মুর্শিদা বেগম, সিংড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুস আলী এবং ব্যবসায়ী মেহেদুল মন্ডলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় কৃষক, দিনমজুর, ক্ষুদ্র ব্যবসায়ী ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
বক্তারা বলেন, মাদকের বিষবাষ্প তরুণ প্রজন্মকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। পরিবার ও সমাজকে বাঁচাতে হলে দল-মত নির্বিশেষে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদক কারবারি ও সেবনকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। যুবসমাজকে সুস্থ ও সৃজনশীল ধারায় ফিরিয়ে আনতে পরিবার, সমাজ এবং স্থানীয় প্রশাসনকে একযোগে কঠোর পদক্ষেপ নিতে হবে।
সভা শেষে উপস্থিত সকলের সর্বসম্মত সিদ্ধান্তে উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মাহবুবুর রহমান চৌধুরীকে সভাপতি এবং সিংড়া ইউনিয়ন বিএনপির ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক ও ঘোড়াঘাট রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মাহফুজার রহমান মাহফুজকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৩০ সদস্যবিশিষ্ট মাদকবিরোধী কমিটি ঘোষণা করা হয়। এই কমিটি এলাকায় মাদকের বিরুদ্ধে সার্বক্ষণিক নজরদারি ও প্রতিরোধমূলক সামাজিক কার্যক্রম পরিচালনা করবে।
এমএসএম / এমএসএম
আলীশ্বর শান্তিনিকেতন বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর অনুষ্ঠিত
চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ আটক
ঘোড়াঘাটে মাদকবিরোধী উন্মুক্ত সভা: ৩০ সদস্যের প্রতিরোধ কমিটি গঠন
শেরপুরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিলের চেষ্টাকালে নিষিদ্ধ ছাত্রলীগের ৫ কর্মী গ্রেপ্তার
জাতীয় ঐক্য ও দেশপ্রেমের প্রত্যয়ে রায়গঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালিত
কুতুবদিয়ায় বেড়িবাঁধ কেটে লবণ মাঠ তৈরিতে বাধার জেরে শিক্ষকের পরিবারের ওপর হামলা, আহত ৪
টুঙ্গিপাড়া ইজিবাইক মালিক সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি মিঠু, সম্পাদক সেকেন্দার
সাভারে দুর্গাপূজার সরকারি অনুদানের চাল উত্তোলনে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ
খাগড়াছড়িতে ভোরে দুর্বৃত্তদের আগুনে পুড়ল বিআরটিসি বাস
সাটুরিয়ায় পোশাক কারখানার শ্রমিকবাহী বাসে গভীর রাতে দুর্বৃত্তদের আগুন
সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান জাতিকে ‘বাংলাদেশী’ জাতীয়তাবাদী পরিচয় দিয়েছিলেন: গৌরনদীতে জহির উদ্দিন স্বপন
বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন