আলীশ্বর শান্তিনিকেতন বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর অনুষ্ঠিত
‘‘ জয়তু বুদ্ধ সাসনম’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার লালমাই উপজেলায় প্রতিবছরের ন্যায় এবারও ঐতিহ্যবাহী আলীশ্বর শান্তিনিকেতন বৌদ্ধ বিহারে শুক্রবার (৫ নভেম্বার) বিকেলে জাকজমক পূর্ন ভাবে শুভ কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়েছে।
অধ্যক্ষ প্রজ্ঞাশ্রী মহাথের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার সুব্রত বিশ্বাস দাস। বিশেষ অতিথি ছিলেন লালমাই উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মনী প্রিয়াংকা দে, আর্শীবাদক শ্রীলংকা থেকে আগত ভ্যান ম্যালেঙ্গামা মহাথের, শুভেচ্ছা বক্তব্য রাখেন অধ্যক্ষ আলী শান্তিনিকেতন বৌদ্ধ বিহার শাসননিধি ভদন্ত জিনানন্দ মহাথের, স্বাগত বক্তব্য রাখেণ বিহার কমিটির সাধারণ সম্পাদক বাবু মৃনাল বড়ুয়া, প্রধান ধর্ম দেশক অধ্যক্ষ বিদর্শনাচার্য সত্যপাল মহাথের, বিশেষ অতিথি শ্রীলংকা থেকে আগত ভ্যান পুডামা নাকাইয়া মহাথের, ভ্যান মিপানওয়া সুগাতা ধামা মহাথের, ভ্যান ধর্মপালা মহাথের, কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার পংকজ বড়ুয়া, সহকারী পুলিশ সুপার লাকসাম সার্কেল বাবু সনদ বড়ুয়া, লালমাই থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান, প্রধান জ্ঞাতি ত্রিপিটক ভদন্ত ধর্মপাল মহাথেল, ধর্মদেশক ভদন্ত প্রিয়বংশ থের, ভদন্ত ধর্মজ্যোতি ভিক্ষু। অন্যান্যদের আরও উপস্থিত ছিলেন- উদযাপন কমিটির সভাপতি যাদব চন্দ্র সিংহ, সাধারণ সম্পাদক কিশোর কুমার সিংহ, বৌদ্ধ নেতা সবুজ সিংহ, এমপি সাহেবের প্রতিনিধি এ্যাড. বিল্লাল হোসেন, লালমাই উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আক্তারুজ্জামান, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ন আহবায়ক শাহ আলম, ছাত্রদল নেতা, স্বেচ্ছাসেবক দল অপু, ছাত্রদল নেতা রাজু, স্বেচ্ছাসেবক দল নেতা শরিফ মেম্বার সহ লালমাই উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার দায়ক-দায়িকা, উপাসক-উপাসিকা বৃন্দ। দুপুরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। সন্ধ্যায় বিহার অধ্যক্ষ সহ বিদেশী অতিথিবৃন্দ অতিথি ফানুস বাতি উড়িয়ে শুভ সূচনা করেন। রাতে বিহার প্রাঙ্গনে বুদ্ধ কীর্তণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি সঞ্চলনা করে প্রসেনজিং সিংহ, পংকজ সিংহ সুমন সিংহ।
প্রধান অতিথি লালমাই উপজেলা নির্বাহী অফিসার সুব্রত বিশ্বাস দাস বক্তব্যে বলেন, কঠিন চীবর দান হলো ধর্মের অন্যতম প্রধান পবিত্র এবং সর্বশ্রেষ্ঠ ধর্মীয় আচার ও উৎসব। এটি বৌদ্ধ ভিক্ষুদের উদ্দেশ্যে পরিধেয় বস্ত্র বা চীবর দান করার একটি বিশেষ উৎসব। যাক আপনারা বিহার উন্নয়নের জন্য আমার কাছে যে বরাদ্দ চেয়েছেন আমি এলাকার এমপি সাথে কথা বলে ও আমার দপ্তর থেকে যতটুকু পারি সহযোগিতা করব। আপনারা সকলে শান্তিতে থাকেন তাই কামনা করি।
এমএসএম / এমএসএম
আলীশ্বর শান্তিনিকেতন বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর অনুষ্ঠিত
চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ আটক
ঘোড়াঘাটে মাদকবিরোধী উন্মুক্ত সভা: ৩০ সদস্যের প্রতিরোধ কমিটি গঠন
শেরপুরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিলের চেষ্টাকালে নিষিদ্ধ ছাত্রলীগের ৫ কর্মী গ্রেপ্তার
জাতীয় ঐক্য ও দেশপ্রেমের প্রত্যয়ে রায়গঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালিত
কুতুবদিয়ায় বেড়িবাঁধ কেটে লবণ মাঠ তৈরিতে বাধার জেরে শিক্ষকের পরিবারের ওপর হামলা, আহত ৪
টুঙ্গিপাড়া ইজিবাইক মালিক সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি মিঠু, সম্পাদক সেকেন্দার
সাভারে দুর্গাপূজার সরকারি অনুদানের চাল উত্তোলনে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ
খাগড়াছড়িতে ভোরে দুর্বৃত্তদের আগুনে পুড়ল বিআরটিসি বাস
সাটুরিয়ায় পোশাক কারখানার শ্রমিকবাহী বাসে গভীর রাতে দুর্বৃত্তদের আগুন
সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান জাতিকে ‘বাংলাদেশী’ জাতীয়তাবাদী পরিচয় দিয়েছিলেন: গৌরনদীতে জহির উদ্দিন স্বপন
বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন