ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

সমাজ সেবায় এগিয়ে প্রসাদপুর ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ আব্দুল মতিন


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ২৫-১০-২০২১ দুপুর ২:৩০

সমাজ সেবায় এগিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ আব্দুল মতিন। তিনি নওগাঁর মান্দা উপজেলার ৭নং প্রসাদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগামী ২৮ শে নভেম্বর স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটযুদ্ধে লড়তে চান। অধ্যক্ষ আব্দুল মতিন উপজেলার প্রসাদপুর ইউপির এনায়েতপুর গ্রামের মৃত আলিমুদ্দিন মোল্লার ছেলে। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি ধানের শীর্ষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন। এবারও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটযুদ্ধে লড়তে চান। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন । সেবাই পরম ধর্ম এই প্রতিপাদ্যকে সামনে রেখে অধ্যক্ষ আব্দুল মতিন এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কাজ করে চলেছেন। ইউনিয়নের উন্নয়নমূলক সকল কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকেন তিনি। ইউনিয়নের প্রত্যেকটি মানুষের কাছে সেবা পৌঁছে দিতে দৃঢ় প্রতিশ্রুতি বদ্ধ হয়ে কাজ করে যাচ্ছেন আব্দুল মতিন। ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান রাস্তাঘাটসহ সব ধরনের উন্নয়নমূলক কাজে ধারাবাহিক ভাবে অবদান রেখে কাজ করে যাচ্ছেন।

আব্দুল মতিন জানান, চেয়ারম্যান নির্বাচিত হলে  প্রাসাদপুর ইউনিয়নকে দুর্নীতিমুক্ত,মাদকমুক্ত,সন্ত্রাস মুক্ত এবং আধুনিক ডিজিটাল ইউনিয়ন পরিষদ গঠন করবো। সেই সাথে সকলের প্রতি সৎ ,যোগ্য, শিক্ষিত, কর্মঠ মানুষকে নির্বাচিত করার আহ্বান জানান। 

এমএসএম / এমএসএম

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬