আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় শনিবার (০৭ নভেম্বর) সকাল ১১ টায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভা, মনোজ্ঞ দেশাত্ববোধক গানের অনুষ্ঠান এবং একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য মো. রেজাউল ইসলাম রেজু। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. রেজাউল ইসলাম রেজু বলেন, ০৭ নভেম্বর আমাদের জাতীয় জীবনের এক স্মরণীয় ও অবিচ্ছেদ্য অধ্যায়। এই দিনে সিপাহী ও জনতার ঐতিহাসিক ঐক্য দেশকে মহাসঙ্কট থেকে রক্ষা করে স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সুসংহত করেছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম ও গণতান্ত্রিক আদর্শ ধারণ করে এবং সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমাদের একটি আধুনিক, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান, ওসি মো. মাহবুব আলম, আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট, যুগ্ম-সম্পাদক আব্দুল মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সাগর, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক খোরশেদ আলম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মনোয়ার হোসেন লোটাস, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান প্রমুখ। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। বিকেলে মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। উক্ত ম্যাচে 'উপজেলা প্রশাসন' এবং 'বীর মুক্তিযোদ্ধা ও সুধী সমাজ' দল অংশগ্রহণ করেন।
এমএসএম / এমএসএম
লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান