ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

মনপুরায় স্ত্রীকে দিয়ে অনৈতিক ব্যবসার অভিযোগ, ২৬ ইয়াবাসহ আটক দম্পতি


মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা photo মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা
প্রকাশিত: ৭-১১-২০২৬ দুপুর ৪:০

ভোলার মনপুরায় স্ত্রীকে দিয়ে যৌন ব্যবসা পরিচালনার অভিযোগে স্বামী-স্ত্রীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয়রা। এ সময় ঘটনাস্থল থেকে দুই কথিত যৌন খদ্দের ও এক মোটরসাইকেলচালক পালিয়ে যান। পরে আটক নারীর কাছ থেকে ২৬টি ইয়াবা ট্যাবলেট উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

শুক্রবার (৬ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার হাজিরহাট ইউনিয়নের পুরোনো হাসপাতাল এলাকার স্লুইসগেটসংলগ্ন ঝোপ থেকে তাঁদের আটক করা হয়। পরে শনিবার (৭ নভেম্বর) দুপুর ১১টার দিকে আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠায় পুলিশ।

আটক স্বামীর নাম মিজান। তিনি উপজেলার ৩ নম্বর উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর স্ত্রী রাণি বেগম (ছদ্মনাম) উপজেলার ৪ নম্বর দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। স্থানীয়ভাবে মিজান ‘জাটকি মিজান’ নামে পরিচিত।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজার এলাকা থেকে মোটরসাইকেলচালক মাজেদের সহায়তায় স্ত্রীকে নিয়ে হাজিরহাট ইউনিয়নের পুরোনো হাসপাতাল এলাকার স্লুইসগেটসংলগ্ন বেড়িবাঁধে আসেন মিজান। অভিযোগ রয়েছে, মোটরসাইকেলচালক মাজেদের মধ্যস্থতায় দুই ব্যক্তির সঙ্গে স্ত্রীর মাধ্যমে যৌনকর্মের জন্য ৫ হাজার টাকায় চুক্তি করেন তিনি।

পরে বিষয়টি স্থানীয়দের নজরে এলে স্বামী-স্ত্রী দুজনই স্লুইসগেটসংলগ্ন ঝোপে লুকিয়ে পড়েন। স্থানীয়রা তাঁদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। তবে মোটরসাইকেলচালক মাজেদ ও ওই দুই ব্যক্তি পালিয়ে যান। পরে আটক নারীর কাছ থেকে ২৬টি নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

আটক স্বামী-স্ত্রীর দাবি, অভাবের তাড়নায় তাঁরা এ কাজে জড়িয়েছেন। তবে উদ্ধার হওয়া ইয়াবা তাঁদের নয় বলে দাবি করেন তাঁরা। তাঁদের ভাষ্য, মোটরসাইকেলচালক মাজেদ ইয়াবাগুলো তাঁদের কাছে রেখে পালিয়ে গেছেন।

এ বিষয়ে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম জানান, আটক স্বামী-স্ত্রীকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন